মেসির বাঁ পা নয়, রোনালদোর ডান পা চান হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৩, ১৫:৩৯আপডেট : ২৭ মে ২০২৩, ১৫:৩৯

ইংল্যান্ডে পা রেখে নিজের জাত চেনাতে দেরি করেননি আর্লিং হাল্যান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রথম মৌসুমেই ‘গোল মেশিন’ হয়ে উঠেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি মনে করা হচ্ছে তাকে। লন্ডনে ল্যান্ডমার্ক হোটেলে ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরার (এফডব্লিউএ) পুরস্কার হাতে নিয়ে নানা প্রশ্নের উত্তর দিলেন তিনি, যেখানে এগিয়ে রাখলেন পর্তুগিজ উইঙ্গারকে।

এফডব্লিউএ’র নৈশভোজের ইভেন্টে দুটি অপশন দিয়ে একটি বেছে নিতে বলা হয় নানা প্রশ্নে। এর মধ্যে একটি প্রশ্ন ছিল ‘রোনালদোর ডান পা নাকি মেসির বাঁ পা’।  আরও ভারসাম্যপূর্ণ শক্তি অর্জনে মেসির বাঁ পায়ের চেয়ে রোনালদোর ডান পা চাই জানান হাল্যান্ড, ‘(প্রশ্ন) কঠিন। আমার বাঁ পা যেহেতু ঠিক আছে, আমি ক্রিস্টিয়ানোর ডান পা নিতে চাই।’

৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া হাল্যান্ড এবার সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ গোল করেছেন। এরই মধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছেন। সামনে এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ট্রেবল জয়ের হাতছানি। বিশ্বকাপ জয় নাকি ম্যানসিটির সঙ্গে ট্রেবল চান, এই প্রশ্নে ২২ বছর বয়সী স্ট্রাইকারের উত্তর, ‘নরওয়ের সঙ্গে বিশ্বকাপ জিততে পারা হবে বিরাট ব্যাপার। কিন্তু এটা এতটা বাস্তবসম্মত নয়। তাই আমি ট্রেবলই বেছে নেবো।’

এছাড়া জার্মান বুন্দেসলিগার চেয়ে প্রিমিয়ার লিগ শিরোপা এবং প্রিমিয়ার লিগের থেকে চ্যাম্পিয়নস লিগকে গুরুত্ব দিয়েছেন হাল্যান্ড।

আগামী ৩ জুন ওয়েম্বলিতে ম্যানইউর বিপক্ষে এফএ কাপ ফাইনাল খেলবে সিটিজেনরা। এর সাত দিন পর ইস্তানবুলে চ্যাম্পিয়নস লিগে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

/এফএইচএম/
সম্পর্কিত
হাল্যান্ডের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনালে সিটি 
সিটি-ভিলার পয়েন্ট হারানোতে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার সুযোগ আর্সেনালের
প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল হাল্যান্ডের 
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী