ফাহিম-কলিনদ্রেসের গোলে প্রথমার্ধে এগিয়ে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৩, ১৬:১৯আপডেট : ৩০ মে ২০২৩, ১৬:২২

ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে দীর্ঘদিন পর মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান। ঘরোয়া ফুটবলের কোনও টুর্নামেন্টেও দীর্ঘদিন পর শিরোপা মঞ্চে তারা। সেখানে আধিপত্য বিস্তার করে খেলছে আবাহনী লিমিটেড। শুরুতে দলকে এগিয়ে নিয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। বিরতির আগে ব্যবধান বাড়িয়ে নেন দানিয়েল কলিনদ্রেস। তাতে ফাইনালে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়েছে মোহামেডান।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকে আবাহনীর আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে মোহামেডান প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলেছে।

ম্যাচ ঘড়ির ১৭ মিনিটে এগিয়ে যায় আবাহনী। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে এমেকা ওগবাহর দারুণ পাসে গোলকিপার সুজন হোসেনকে পরাস্ত করেছেন ফয়সাল আহমেদ ফাহিম।

এক গোলে এগিয়ে থেকে ম্যাচের নাগাল নিজেদের কাছেই রাখে আবাহনী। ২৯ মিনিটে কলিনদ্রেস-এমেকার কাছ থেকে বল পেয়ে গোলের জন্য শট নিয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। সেটি প্রতিহত করে ব্যবধান বাড়তে দেননি মোহামেডান গোলকিপার।

৩৮ মিনিটে কলিনদ্রেসের ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি এমেকাও। ৪৩ মিনিটে আর কোনও ভুল হয়নি। আবাহনী ব্যবধান বাড়িয়ে নিয়েছে। বক্সের ভেতরে মোহাম্মদ হৃদয়ের লং পাস পেয়ে মোহামেডান ডিফেন্ডার হাসান মুরাদকে ছিটকে দিয়ে দারুণভাবে জাল কাঁপান কলিনদ্রেস।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটেও গোল করার সুযোগ ছিল কলিনদ্রেসের। কিন্তু তার ফ্রি-কিক গ্লাভস ছুঁয়ে পোস্টের ওপরে পাঠিয়ে দেন মোহামেডান গোলকিপার।

এই অর্ধে মোহামেডান মাঝে-মধ্যে প্রতিপক্ষের অর্ধে বল নিয়ে গেলেও গোলকিপার শহিদুল আলম সোহেলকে বড় পরীক্ষায় ফেলতে পারেনি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী