গার্দিওলার ডাবল অ্যাওয়ার্ডস

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৩, ১০:৩৭আপডেট : ৩১ মে ২০২৩, ১০:৫৯

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ প্রত্যাবর্তনে এবার ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন করেছেন পেপ গার্দিওলা। ছয় বছরে পঞ্চমবার ইংলিশ ফুটবলের সেরা হলো সিটিজেনরা। এই সাফল্যের স্বীকৃতি পেলেন বার্সেলোনার সাবেক কোচ। চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা কোচ হলেন গার্দিওলা। একই সঙ্গে লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা হয়েছেন তিনি।

গার্দিওলার সামনে এবার অভূতপূর্ব অর্জনের হাতছানি। ম্যানইউর পর প্রথম ক্লাব হিসেবে ম্যানসিটির ট্রেবল জয়ের সুযোগ। আগামী শনিবার তারা এফএ কাপ ফাইনালে ম্যানইউর মুখোমুখি হবে। তার এক সপ্তাহ পর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলবে ইন্টার মিলানের বিপক্ষে।

২০১৮, ২০১৯ ও ২০২১ সালের পর আরও একবার ইপিএলের বর্ষসেরা হয়ে গার্দিওলা এক ক্লাব বিবৃতিতে জানান, ‘আমি অসাধারণ একটি ফুটবল ক্লাবে আছি এবং এখানে পুরোটা সময় আমি যে সমর্থন পেয়েছি, সেটা ছাড়া এসব সম্ভব হতো না।’

আর্সেনালের মিকেল আর্তেতা, ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের রবার্তো ডি জার্বি, নিউক্যাসল ইউনাইটেডের এডি হাওয়ে, বার্নলির ভিনসেন্ট কোম্পানি ও প্লাইমাউথ আরগাইলের স্টিভেন শুমাখারকে হারিয়ে এলএমএ অ্যাওয়ার্ড জিতেছেন গার্দিওলা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম