রোনালদোকে ছাড়া মৌসুমের শেষ ম্যাচ খেললো আল নাসর

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৩, ১০:৩১আপডেট : ০১ জুন ২০২৩, ১০:৩৬

ইনজুরিতে বাইরে থেকে সৌদি প্রো লিগের মৌসুম শেষ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। লিগের শেষ ম্যাচে তার অনুপস্থিতিতে আল ফাতেহকে ৩-০ গোলে হারিয়ে দুইয়ে থেকে লিগ শেষ করেছে আল নাসর।

চার দিন আগে পেশীতে চোট পাওয়ায় রোনালদোকে দেওয়া হয় বিশ্রাম। তাছাড়া জুনে বসনিয়া হারজেগোভিনা ও আইসল্যান্ডের বিপক্ষে রয়েছে ইউরো বাছাইয়ের ম্যাচও। অবশ্য লিগ শেষ করার আগে ডিসেম্বরে রিয়াদের ক্লাবটিতে যোগ দিয়ে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।  

৩৮ বছর বয়সী রোনালদোর অনুপস্থিতিতে এদিন তার জায়গায় খেলেছেন অ্যান্ডারসন তালিসকা। জোড়া গোল করেছেন তিনি। তাছাড়া মোহাম্মদ মারওয়ানের তৃতীয় গোলটিও বানিয়ে দিয়েছেন তিনি।

শেষ রাউন্ডের আগের রাউন্ডে শিরোপা নিশ্চিত করা আল ইতিহাদ জয় দিয়ে শিরোপা উৎসব করেছে। ২০০৯ সালের পর প্রথম শিরোপা ঘরে তোলা দলটি আল তাইকে ২-০ গোলে হারিয়েছে। দ্বিতীয়ার্ধে তাদের প্রথম গোলটি এনে দেন মরক্কোর আব্দেরাজ্জাক হামদাল্লাহ। মৌসুমের ২১তম গোলটি করে গোল্ডেন বুটও জিতেছেন তিনি। ইনজুরি টাইমে দ্বিতীয় গোলটি করেছেন সাবেক লিডস ইউনাইটেড ও উলভারহ্যাম্পটন উইঙ্গার হেল্ডার কস্তা। দলটির কোচ নুনো সাস্তোসের এটাই প্রথম শিরোপা। অথচ ১৮ মাস পূর্বে এই পর্তুগিজ ট্যাকটিশিয়ানকে ছাঁটাই করেছিল টটেনহাম।

গত মৌসুমের চ্যাম্পিয়ন আল হিলাল অবশ্য আল রায়েদকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিয়ে মৌসুম শেষ করেছে।

/এফআইআর/   
সম্পর্কিত
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর 
রোনালদোর গোলের দিনে আল নাসরের টানা জয়ের রেকর্ড 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী