হাল্যান্ড জানালেন, কেন ম্যানসিটি তাকে কিনেছে

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৩, ১৩:১০আপডেট : ০৩ জুন ২০২৩, ১৩:১০

বরুসিয়া ডর্টমুন্ড থেকে এই মৌসুমে আর্লিং হাল্যান্ডকে নিয়ে আসে ম্যানচেস্টার সিটি। প্রথম মৌসুমেই বাজিমাত করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। করেছেন গোলের রেকর্ড, লেখকদের ভোটে ও প্রিমিয়ার লিগের বর্ষসেরাও হয়েছেন। জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি। এবার ট্রেবল জয়ের বিরল ইতিহাস গড়ার হাতছানি তার সামনে।

হাল্যান্ড বললেন, ট্রেবল জিততেই তাকে কিনেছে ম্যানসিটি। এজন্য সবকিছু করতে রাজি। আজ শনিবার রাতে এফএ কাপ ফাইনালে ম্যানইউর মুখোমুখি হবে সিটিজেনরা। ১০ জুন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। এই দুটি ম্যাচ জিতলে ম্যানইউর পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এই ট্রেবলের মালিক হবে সিটি।

২২ বছর বয়সী হাল্যান্ড বললেন, ‘এই ইতিহাস তৈরি করতে পারা হবে অবাস্তব। অবশ্যই আমাকে তারা এজন্যই কিনেছে, এটা (ট্রেবল) জিততে। আমাদের সেটা লুকানোর কিছু নেই। এটাই সবকিছু। এই সাফল্য পেতে আমার যা করার দরকার সবকিছুই করবো। এটা আমার সবচেয়ে বড় স্বপ্ন এবং আশা করি স্বপ্ন সত্যি হবে।’

ওয়েম্বলিতে ম্যানইউ ম্যাচ অনেক কঠিন হবে স্বীকার করলেন এই মৌসুমে রেকর্ড ৫২ গোল করা নরওয়েজিয়ান স্ট্রাইকার, ‘এটা সহজ খেলা হতে যাচ্ছে না। আমাদের সহজাত খেলাটা খেলতে হবে। অতিরিক্ত চিন্তা করা যাবে না, আমাদের নিজেদের প্রতি মনোযোগ রাখতে হবে। তারা উজ্জীবিত ও প্রস্তুত থাকবে। আমাদের সেরাটা দিয়ে খেলতে হবে, তাহলেই এটা (ট্রেবল) অর্জনের ভালো সুযোগ পাবো আমরা।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
হাল্যান্ডের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনালে সিটি 
সিটি-ভিলার পয়েন্ট হারানোতে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার সুযোগ আর্সেনালের
প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল হাল্যান্ডের 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ