সৌদির নজরে মদরিচ, লরিসসহ ১০ জনের বেশি খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৩, ১৭:৫২আপডেট : ০৫ জুন ২০২৩, ১৭:৫২

গত জানুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপ ছেড়ে পাড়ি জমান সৌদি আরবে। অথচ চ্যাম্পিয়নস লিগে খেলবে এমন কোনও দলে যোগ দেওয়ার কথা ছিল তার। আচমকা জানা নেই, শোনা নেই- এমন ক্লাব আল নাসরে চুক্তি করলেন তিনি। সৌদি ফুটবলের উত্থান হলো পর্তুগিজ উইঙ্গারকে দিয়ে। এবার লিওনেল মেসি ও করিম বেনজেমাও সেখানে যাচ্ছেন বলে ফিসফাস। শুধু তারাই নয়, লুকা মদরিচ ও উগো লরিসসহ শীর্ষ পর্যায়ের ১০ ফুটবলার এবারের ট্রান্সফার মার্কেটে সৌদির নজরে।

দলবদলের আলাপচারিতায় থাকা এক সূত্র এএফপিকে এই তথ্য জানিয়েছে। সার্জিও রামোস, জর্দি আলবা, সার্জিও বুশকেটস, এন’গোলো কাঁতে, অ্যাঞ্জেল ডি মারিয়া ও রবার্তো ফিরমিনোর মতো বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ী তারকাদের দেখা যাবে সৌদি প্রো লিগে।

সূত্রগুলো বলছে, সম্প্রতি সৌদি কর্মকর্তারা প্যারিস ও মাদ্রিদে যথাক্রমে মেসি ও বেনজেমার সঙ্গে চুক্তি করতে গিয়েছিল। দুই খেলোয়াড়ই সম্মতি দিয়েছে। শিগগিরই ঘোষণা আসবে।

‘আগামী মৌসুমের সৌদি প্রো লিগে খেলাতে ১০ জনেরও বেশি খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ রাখছে সৌদি কর্তৃপক্ষ, তাদের মধ্যে অনেকে বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। মেসির সঙ্গে এই তালিকায় বেনজেমা, রামোস, ডি মারিয়া, মদরিচ, লরিস, কাঁতে, ফিরমিনো, আলবা ও বুশকেটস আছেন।’, ওই সূত্র জানান। 

আগামী ১১ আগস্ট নতুন মৌসুম শুরুর আগেই সৌদি কর্তৃপক্ষ এসব চুক্তির বেশিরভাগ সম্পন্ন করে ফেলতে চায়। সৌদি সরকারের এক কর্মকর্তা জানান, বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গে আলাপ করছেন তারা। তিনি বলেন, ‘একটি খুব শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ প্রতিষ্ঠা করা উদ্দেশ্য এবং সৌদি ক্লাবগুলোর স্তর উঁচুতে নেওয়ার লক্ষ্য।’  

/এফএইচএম/
সম্পর্কিত
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর 
রোনালদোর গোলের দিনে আল নাসরের টানা জয়ের রেকর্ড 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের