ফাইনালের প্রথমার্ধে গোল পায়নি ম্যানসিটি-ইন্টারের কেউই

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৩, ০১:৫২আপডেট : ১১ জুন ২০২৩, ০২:১৭

চলতি ফুটবল মৌসুমে ম্যানসিটির ধারালো আক্রমণভাগের প্রশংসা ছিল সবার মুখে মুখে। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তারা বিবর্ণ। রক্ষণে এবার নজরকাড়া ইন্টার মিলান আটকে দিয়েছে তাদের। পাশাপাশি আক্রমণও চালায় তারা। তবে পায়নি গোলের দেখা। দুই দলের কেউই জাল খুঁজে পায়নি। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য থেকে।

ষষ্ঠ মিনিটে বার্নার্ডো সিলভার শট বাঁ পোস্ট দিয়ে মাঠের বাইরে যায়। পরের ২০ মিনিট ইন্টারের মুহুর্মুহু আক্রমণে ছন্দে থাকতে পারেনি ম্যানসিটি। সিটিজেনদের আক্রমণভাগ ছিল একেবারে নিষ্প্রভ।

মাঝে ইন্টারের অধিনায়ক ব্রোজোভিচ গোলের সুযোগ নষ্ট করেন বল ক্রসবারের ওপর দিয়ে মেরে। ২৬ মিনিটে সিটিজেন গোলকিপার এডারসনের ভুলে বল পান বারেল্লা। তবে তার শট গোলবারের পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

পরের মিনিটেই ম্যানসিটি পরিষ্কার সুযোগ তৈরি করে।কেভিন ডি ব্রুইনার পাস থেকে আর্লিং হাল্যান্ডের বাঁ পায়ের শট কোনোমতে শরীর দিয়ে আটকান ইন্টার কিপার আন্দ্রে ওনানা।

গোলের দেখা না পেয়ে হতাশ ম্যানসিটি বড় ধাক্কা খায় বিরতির আগে। ৩০তম মিনিটে পায়ে চোট পান এই মৌসুমে সব প্রতিযোগিতায় ২৮টি গোল বানানো ডি ব্রুইনা। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুক্ষণ খেললেও পাঁচ মিনিট পর স্বেচ্ছায় মাঠ ছাড়েন। তার বদলে নামেন ফিল ফডেন। ২০২১ সালে চেলসির বিপক্ষে ফাইনালেও ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন বেলজিয়ান মিডফিল্ডার। ম্যাচটি ১-০ গোলে হেরে যায় ম্যানসিটি। 

ইনজুরি টাইমের প্রথম মিনিটে আকানজির বাঁ পায়ের শট গোলবারের ওপর দিয়ে গেলে গোল ছাড়াই প্রথমার্ধ শেষ করে ম্যানসিটি।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের