কম্বোডিয়া ম্যাচে দৃষ্টি রাখছে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৩, ২২:৫১আপডেট : ১৩ জুন ২০২৩, ২২:৫১

কম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচে জিতে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। ১৫ জুন ফিফা প্রীতি ম্যাচ স্বাগতিকদের বিপক্ষে। সেই ম্যাচে দৃষ্টি রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যার ব্যাখ্যা দিয়েছেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। সাফ চ্যাম্পিয়নশিপের আগে প্রয়োজনে খেলোয়াড় বদল করতে হলে সেই পথ উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার টিমস কমিটির সভা শেষে কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘গতকাল প্রস্তুতি ম্যাচ ছিল। আমরা এক গোলে জিতেছি। দু’জন খেলোয়াড় আবার ভিসা হওয়ার পর সেখানে যোগ দিয়েছে। ১৫ জুনের ম্যাচের পর যদি খেলোয়াড় পরিবর্তনের দরকার হয়, তাহলে যেন আমাদের বলা হয়। হাতে সময় আছে। কোচ ও ম্যানেজারকে তেমন বার্তা দেওয়া হয়েছে।’

আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবরে জাতীয় ও বয়সভিত্তিক দলের ব্যস্ত সূচি। এশিয়ান গেমস, এশিয়ান কাপ ও ফিফা প্রীতি ম্যাচ রয়েছে। এছাড়া আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের এএফসি কাপ তো রয়েছেই। সেজন্য কীভাবে দল গঠন হবে সেটাও জানিয়েছেন কাজী নাবিল আহমেদ, ‘সেপ্টেম্বর-অক্টোবরে  একই সময় খেলা। এশিয়ান গেমসসহ অন্য খেলা রয়েছে। আবাহনী ও বসুন্ধরার এএফসি কাপও রয়েছে। তিন খেলায় খেলোয়াড় একই থাকার সম্ভাবনা। সেজন্য কোচকে বলেছি খেলোয়াড়দের নামের তালিকা দিতে। যেন সেভাবে প্রস্তুতি নেওয়া যায়।’

এশিয়ান কাপের জন্য স্থানীয় কোচকে দায়িত্ব দেওয়া হতে পারে। এরই মধ্যে কোচের তালিকাও করা হয়েছে। বাফুফের এই কর্তা আরও বলেছেন, ‘কয়েকজন কোচকে বাছাই করেছি এশিয়ান কাপের জন্য। বর্তমানে যারা স্বনামধন্য দেশি কোচ রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে দেখবো। সাত দিনের মধ্যে সিদ্ধান্ত হতে পারে।’

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর জন্য এখনই কাজে নেমে পড়েছে বাফুফে। চিঠিও দেওয়া হয়েছে বেশ কয়েকটি দেশকে। সাড়া পাওয়ার কথা জানিয়ে কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘পরবর্তী উইন্ডোর জন্য চিঠি লিখেছি। কেউ ব্যস্ত, কেউ শিগগিরই জানাবে বলেছে। কেউ আবার আগ্রহ প্রকাশ করেছে। আরও জবাব পেয়ে বিষয়টা ঠিক করবো। এমনও হতে পারে একটা বা দুটো দেশ নিয়ে খেলা হতে পারে। সেপ্টেম্বরে ভালো দলের বিপক্ষে ম্যাচ রাখার চেষ্টা করছি। সভাপতির সঙ্গে এ নিয়ে আমরা কথা বলবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী