পুলিশ কমিশনারকে জার্সি ও বল দিলো বাফুফে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ মে ২০২৫, ২১:৪৮আপডেট : ০৭ মে ২০২৫, ২১:৪৮

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হবে ১০ জুন, ঢাকার  জাতীয় স্টেডিয়ামে। ম্যাচটিকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে আজ বুধবার বাফুফের কর্মকর্তারা দেখা করেছেন ঢাকার পুলিশ কমিশনার এস এম সাজ্জাত আলীর সঙ্গে। 

গুরুত্বপূর্ণ খেলা উপলক্ষে অংশগ্রহণকারী দল, ম্যাচ অফিসিয়ালগণের থাকার হোটেল, নির্বিঘ্নে যাতায়াত ও খেলার দিন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে এমন সৌজন্য সাক্ষাৎ। 

ডিএমপি কমিশনারকে বল দেন বাফুফে প্রতিনিধিরা

বাফুফে কার্যনির্বাহী সদস্য ও কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান মো. গোলাম গাউস, কম্পিটিশন্স কমিটির সদস্য তাজোয়ার আউয়াল ও বাফুফে ম্যানেজার কম্পিটিশন্স মো. জাবের বিন তাহের আনসারি গিয়েছিলেন পুলিশ হেড কোয়ার্টারে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার  এস এম সাজ্জাত সংশ্লিষ্ট বিষয়ে  বাফুফেকে সর্বাত্মক সহযোগিতার করার বিষয়ে ফেডারেশন প্রতিনিধিদের আশ্বস্ত করেন। 

বাফুফের পক্ষ হতে এসময় পুলিশ কমিশনার সাজ্জাতকে জাতীয় ফুটবল দলের একটি অফিসিয়াল জার্সি ও  ফুটবল সৌজন্যমূলক প্রদান করা হয়।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি