দুইশতম ম্যাচে পর্তুগালকে জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৩, ০৩:৪৮আপডেট : ২১ জুন ২০২৩, ০৩:৫৬

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি ক্রিস্তিয়ানো রোনালদোর। মঙ্গলবার রাতে ইউরো বাছাইয়ে আইসল্যান্ডের বিপক্ষে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে দুইশ আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন তিনি। নিজের মাইলফলকের ম্যাচটি আবার জয়ে রাঙিয়েছেন। তার একমাত্র গোলে আইসল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বাছাইয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে পর্তুগাল।

অবশ্য কীর্তিটির আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে ম্যাচের আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ তুলে দেওয়া হয় রোনালদোর হাতে।  ‘জে’ গ্রুপে চার ম্যাচের সবগুলোই জিতেছে পর্তুগাল। ১২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

পুরুষদের সর্বোচ্চ ম্যাচ খেলার আগের রেকর্ডটি ছিল কুয়েতের বাদের আল মুতাওয়ার। গত মার্চে সেই রেকর্ড ছাড়িয়েছেন রোনালদো। এই ম্যাচে নামার পর নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করলেন সিআরসেভেন। অবশ্য শেষ দিকে ৮৯ মিনিটে রোনালদোর জয়সূচক গোলটির আগে রক্ষণ ভাঙতে পারছিল না তারা। ৮১ মিনিটে আইসল্যান্ড দশ জনের দলে পরিণত হলে চাপ কাটিয়ে উঠে পর্তুগাল। থর উইলামসন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন।

অবশ্য জয়সূচক গোলটির উদযাপনের জন্য রোনালদোকে দুই মিনিট অপেক্ষায় থাকতে হয়েছে। রেফারি অফসাইডের অজুহাতে বাতিল করে দেন তার গোল। পরে ভার রিভিউ দেখার পর বৈধতা মেলে গোলটির। পর্তুগালের হয়ে যা রোনালদোর ১২৩তম। এটি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চও।  

অপর দিকে কোচ তেদেস্কো ও কুর্তোয়াকে নিয়ে অস্থির সময় পার করা বেলজিয়াম এস্তোনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। তিন মিনিটে (৩৭ ও ৪০ মিনিট) জোড়া গোল করেছেন রোমেলু লুকাকু। ৯০ মিনিটে তৃতীয় গোলটি করেছেন বাকায়োকা। যা তার প্রথম আন্তর্জাতিক গোল। তাতে ‘এফ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বেলজিয়াম। এক ম্যাচ বেশি খেলা অস্ট্রিয়া ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।

/এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে