সাফ চ্যাম্পিয়নশিপ

প্রথমার্ধে লেবাননের বিপক্ষে জমজমাট লড়াই বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৩, ১৬:৫১আপডেট : ২২ জুন ২০২৩, ১৮:২২

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচের প্রথমার্ধে জমজমাট লড়াই উপহার দিয়েছে বাংলাদেশ। এই অর্ধে লেবাননকে গোল করতে দেয়নি। বরং তাদের বিপক্ষে চোখ রাঙানি দিয়ে খেলছে। বিরতির আগ পর্যন্ত দুই দলই আক্রমণ প্রতি আক্রমণনির্ভর ফুটবল উপহার দিয়েছে। কেউ গোলের দেখা পায়নি যদিও। স্কোরলাইন গোলশূন্য রেখে বিরতিতে গেছে দুই দল।

বেঙ্গালুরুর শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে লেবাননের আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে বাংলাদেশ রক্ষণ জমাট করে খেলেছে। পাশাপাশি প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে গিয়ে ভীতিও ছড়িয়েছে। ম্যাচঘড়ির ১৫ মিনিটে লেবানন প্রথম সুযোগটি পায়। করিম দারউইচের বক্সের বাইরে থেকে নেওয়া শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে গেছে।

২১ মিনিটে সবচেয়ে ভালো সুযোগটি নষ্ট করে বাংলাদেশ। ফয়সাল আহমেদ ফাহিমের ডান প্রান্তের ক্রসে সুমন রেজা হেড করার আগেই গোলকিপার হাত দিয়ে সেটি প্রতিহত করলে গোল পাওয়া হয়নি। পরের মিনিটে জামালের দূরপাল্লার শট গোলকিপার তালুবন্দি করেছেন।

৩৫ মিনিটে আবারও আক্রমণে যায় লেবানন। আলিআল হাজ কোনাকুনি শট নিলেও গোলকিপার জিকো হাত দিয়ে সেটি প্রতিহত করেছেন। ৪৩ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জোরালো শট নিলেও তা পোস্টের বাইরে দিয়ে গেছে।

এর আগে লেবানন ম্যাচে অভিষেক হয়েছে ইসা ফয়সালের। রয়েছেন ডিফেন্ডার কাজী তারিক রায়হানও।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৩ ধাপ এগিয়ে থাকা লেবাননের (৯৯ স্থান) বিপক্ষে একাদশে তেকাঠির নিচে আছেন অভিজ্ঞ আনিসুর রহমান জিকো। রক্ষণে কাজী তারিক ছাড়াও আছেন ঈসা ফয়সাল, তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। মধ্য মাঠে জামাল ভূঁইয়ার পাশাপাশি রয়েছেন সোহেল রানারা। উইং দিয়ে মজিবর রহমান জনি ও ফয়সাল আহমেদ ফাহিম রয়েছেন আক্রমণে। ‘নম্বর নাইন’ হয়ে খেলছেন সুমন রেজা।

লেবাননের বিপক্ষে বাংলাদেশ ৪-৩-২-১ ছকে খেলেছে।

বাংলাদেশের একাদশ:

আনিসুর রহমান জিকো, জামাল ভূঁইয়া, তপু বর্মণ, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রহমান, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, ঈসা ফয়সাল ও মজিবর রহমান জনি।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি