সাম্পদোরিয়ার কোচ হয়ে ফিরছেন পিরলো

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৩, ১৫:৩৭আপডেট : ২৮ জুন ২০২৩, ১৫:৪৩

বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জিতলেও আন্দ্রেয়া পিরলো কোচিংয়ে সেভাবে আলো ছড়াতে পারেননি। সর্বশেষ ইতালিয়ান সিরি ‘বি’ ক্লাব সাম্পদোরিয়ায় দুই বছরের চুক্তিতে কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন তিনি।

সাবেক জুভেন্টাস ও এসি মিলান মিডফিল্ডার ২০১৭ সালে অবসরে গেছেন। দুটি চ্যাম্পিয়নস লিগ ও ৬টি সিরি ‘এ’ শিরোপা জেতা তারকা প্রথমে জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নেন ২০২০ সালে। এর পর জুভেন্টাসের মূল দলের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু একমাত্র মৌসুমটি শেষ হয় হতাশায়। ২০২০-২১ মৌসুমে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ জিতলেও সিরি ‘এ’ তে চতুর্থ হওয়ায় ছাঁটাই করা হয় তাকে।

সর্বশেষ কোচ হিসেবে তার্কিশ সুপার লিগ ক্লাব ফেইথ কারাগুমরুকে দায়িত্ব পালন করেছেন। পিরলোর অধীনে লিগে সপ্তম হয়েছে তারা। মে মাসে অবশ্য সেই ক্লাবটিরও দায়িত্ব ছাড়তে হয় তাকে। এবার এমন একটি ক্লাবের দায়িত্ব নিয়েছেন যে ক্লাবটি সিরি ‘এ’ থেকে সর্বশেষ মৌসুম পর সিরি বি-তে নেমে গেছে। ফলে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার সামনে।            

/এফআইআর/ 
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের