সাফ চ্যাম্পিয়নশিপ

মালদ্বীপকে হারিয়ে সেমিতে লেবানন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৩, ১৮:০৮আপডেট : ২৮ জুন ২০২৩, ২২:৪৬

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচ জেতায় সেমিফাইনাল অনেকটা নিশ্চিত ছিল লেবাননের। বুধবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ জিতে সেরা হয়ে সেমির টিকিট কেটেছে আরব দলটি। অধিনায়ক হাসান মাতৌকের লক্ষ্যভেদে লেবানন ১-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে।

‘বি’ গ্রুপে লেবানন টানা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।  

বেঙ্গালুরুর কান্তীরাভা স্টেডিয়ামে লেবাননের আক্রমণাত্মক ফুটবলের সামনে সমান তালে লড়াই করার চেষ্টা করেছে মালদ্বীপ। কিন্তু পরিষ্কার সুযোগ তৈরি করতে পেরেছে কমই। বরং লেবানন সুযোগ পেয়ে গোল আদায় করে নিয়েছে। ম্যাচের শুরুর দিকে মালদ্বীপ সুযোগ পেয়েছিল। তখন ম্যাচঘড়ির ১০ মিনিট। মালদ্বীপের ইব্রাহিম আইসাম জোরালো শট নিলেও তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। লেবানন এগিয়ে যায় ২১ মিনিটে। বক্সের একটু বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে জালে বল পাঠান হাসান মাতৌক। একটু পর মোহাম্মদ সাদেক সতীর্থের পাসে ফাঁকায় ৬ গজ দূরত্বে থেকে শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি। না হলে ব্যবধান বাড়তে পারতে। ২৬ মিনিটে হাসান মাতৌকের ফাঁকায় থেকে নেওয়া দুর্বল হেড গোলকিপার তালুবন্দি করেছেন।

বিরতির পর দু’দলই বল দখলে রেখে গোল করার চেষ্টা করেছে। মালদ্বীপকে এই অর্ধে সমতায় ফেরাতে বেশি চেষ্টা করতে দেখা গেছে। কেননা, একটি পয়েন্ট হলেই তাদের শেষ চারে ওঠার পথ সুগম হতো। শেষ পর্যন্ত তা হলো না। কারণ, র‌্যাঙ্কিংয়ে টুর্নামেন্টে সবচেয়ে এগিয়ে থাকা লেবানন তাদের রক্ষণ জমাট রেখে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।

উল্টো ৪৯ মিনিটে লেবাননের ম্যাক্সিম ওউনের বাইসাইকেল কিক মালদ্বীপ গোলকিপার হুসেন শরিফ কোনোমতে ফিরিয়ে দিয়েছেন। শেষ দিকে তাদের আরও একটি প্রচেষ্টা গোলকিপার রুখে দিয়েছেন। একইভাবে মালদ্বীপের হামজা-ইব্রাহিমরা চেষ্টা করেও গোলের তালা খুলতে পারেননি।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের