সাফ চ্যাম্পিয়নশিপ

কুয়েতের বিপক্ষে তারিককে একাদশে রেখেছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৩, ১৪:১৯আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৪:১৯

সাফে মালদ্বীপ ম্যাচে গোল করে শেষের দিকে চোটে পড়েছিলেন ডিফেন্ডার তারিক কাজী। এরপর ভুটান ম্যাচে দর্শক ছিলেন তিনি। আগের দিন চোট কাটিয়ে ফিরেছেন অনুশীলনে। প্রত্যাশিতভাবে আজ শনিবার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে একাদশে ফিরেছেন ফিনল্যান্ড প্রবাসী এই ফুটবলার। শক্তিশালী কুয়েতের বিপক্ষে ম্যাচটা শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। 

তারিক না থাকায় ভুটান ম্যাচে রহমত মিয়া খেলেছিলেন। আজকে তারিক চলে আসায় রহমতের জায়গা হয়েছে বেঞ্চে। এছাড়া আগের ম্যাচে খেলা ১০ জনই একাদশে রয়েছেন। 

আজও সম্ভাব্য ৪-৪-২ ছকে খেলার সম্ভাবনা বাংলাদেশের। এই ছকে সফলতা আসায় কোচ হাভিয়ের কাবরেরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কুয়েতের বিপক্ষে আগের দু’বারের দেখায় বাংলাদেশ জিততে পারেনি। হেরেছে দু’বারই। তবে আজ আরব দেশটির বিপক্ষে জেতার লক্ষ্য নিয়ে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে। জিততে পারলে ২০০৫ সাফের পর আবারও ফাইনালে উঠার সুযোগ পাবে লাল সবুজ দল।

বাংলাদেশ একাদশ:

আনিসুর রহমান জিকো, জামাল ভূঁইয়া, তপু বর্মণ, মোহাম্মদ হৃদয়, রাকিব হোসেন, শেখ মোরসালিন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা ও ঈসা ফয়সাল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে