পরিবেশ আইন লঙ্ঘন করায় নেইমারকে ৩৬ কোটি টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৩, ১০:০৪আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১২:৩৫

রিও ডি জেনেইরোতে সমুদ্র সৈকতের সামনে বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করতে গিয়ে একাধিক পরিবেশ আইন লঙ্ঘন করায় অভিযুক্ত নেইমার। সেখানে একটি কৃত্রিম হ্রদ তৈরি করায় এক আইনজীবী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ১ কোটি ৬০ লাখ রিয়াল জরিমানা করেছেন, বাংলাদেশি মুদ্রায় যা ৩৬ কোটি টাকার কাছাকাছি।

সোমবার শহরের কাউন্সিল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে জানায়, নেইমারের প্রাসাদে এই কৃত্রিম হ্রদ নির্মাণে পরিবেশ আইন লঙ্ঘন হওয়ায় চারটি জরিমানা করেছে মানগারাতিবার টাউন কাউন্সিল।

তারা জানায়, ‘১ কোটি ৬০ লাখ রিয়ালের বেশি জরিমানা করা হয়েছে।’ এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে ২০ দিন সময় পাবেন নেইমার। প্রাথমিকভাবে তাকে ৫০ লাখ রিয়াল জরিমানা করা হয়েছিল।

বন্ধ হয়ে গেছে নেইমারের বিলাসবহুল নির্মাণ প্রকল্প

গত জুনের শেষ সপ্তাহে রিও ডি জেনেইরো থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত ব্রাজিল তারকার বিলাসবহুল সম্পত্তির নির্মাণ প্রকল্পটি ‘পরিবেশগত অনুমোদন’ ছাড়াই চলছিল বলে জানায় মেয়রের কার্যালয়। একই সঙ্গে নির্মাণ প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়।

বেশ কিছু ‘পরিবেশগত নিয়ম লঙ্ঘন’ করার অভিযোগ এনে গত ২২ জুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে পানির গতিপথ বদলে দেওয়া, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নদী থেকে পানি তোলা। এছাড়া পাথর তোলা, অনুমোদন ছাড়া সৈকত থেকে বালুর ব্যবহারও রয়েছে।

২০১৬ সালে এই সম্পত্তি কেনেন নেইমার। স্থানীয় গণমাধ্যম অনুযায়ী, আড়াই একর জমির উপরে হেলিপ্যাড, স্পা ও জিম হওয়ার কথা।

বর্তমানে নেইমার মাঠের বাইরে। মার্চে দোহায় তার গোড়ালির অস্ত্রোপচার হয়। ফেব্রুয়ারি থেকে তাকে খেলতে দেখা যায়নি। এখন গুঞ্জন চলছে, পিএসজি আর তাকে রাখছে না।

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি