প্রথমবার দেশের শীর্ষ লিগ থেকে মুক্তিযোদ্ধার অবনমন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ১৯:৫০আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৯:৫০

আশির দশকে শীর্ষ লিগে উঠেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ২০০৭ সালে পেশাদার ফুটবল শুরু হলে প্রতি আসরেই খেলেছে তারা। ঢাকা প্রিমিয়ার লিগে দুইবারের চ্যাম্পিয়নও দলটি। অথচ আগামী মৌসুমে তারা দেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে না। এই প্রথমবার শীর্ষ লিগ থেকে অবনমিত হলো তারা।

চট্টগ্রাম আবাহনীর কাছে শনিবার ২-১ গোলে হেরে কপাল পুড়লো মুক্তিযোদ্ধার। আগেই অবনমন নিশ্চিত হওয়া উত্তরা আজমপুর ফুটবল ক্লাবের সঙ্গে দ্বিতীয় স্তরের ফুটবলে নেমে গেলো দল।

১৯ রাউন্ডের খেলা শেষে ১৫ পয়েন্ট মুক্তিযোদ্ধার। পরের ম্যাচ শেখ রাসেল ক্রীড়াচক্রের বিরুদ্ধে। ওই ম্যাচ জিতলেও শেষ রক্ষা হবে না।

এদিন আরেক ম্যাচে রহমতগঞ্জ গোলশূন্য ড্র করেছে শেখ রাসেলের সঙ্গে। তাতে এবারের মতো টিকে থাকলো পুরানো ঢাকার ক্লাবটি।

প্রথম মিনিটে ওজুকু ডেভিডের গোলে এগিয়ে যায় চট্টগ্রামের দলটি। ১১ মিনিটে মোহাম্মদ অনিক হোসেন ব্যবধান দ্বিগুণ করে। আধঘণ্টা হওয়ার আগেই এমানুয়েল উজোচুকু এক গোল শোধ দেন। কিন্তু লিগে টিকে থাকতে মরিয়া মুক্তিযোদ্ধা সমতা ফেরাতে পারেনি। দশ নম্বরে থেকে ছিটকে যেতে হলো শীর্ষ লিগ থেকে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি