এগিয়ে থেকেও ১০ জনের ফর্টিসের জয় হাতছাড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ এপ্রিল ২০২৫, ১৯:০৫আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৯:০৫

আগে গোল করে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল ফর্টিস এফসি। কিন্তু গোলকিপার  সারোয়ার জাহান হাত দিয়ে বল আটকে দেখলেন লালকার্ড। ফর্টিস দশ জনের দলে পরিণত হওয়ায় ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব ঘুরে দাঁড়িয়ে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। প্রিমিয়ার লিগে দুই দলের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ড্র দিয়ে। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার টানা সাত ম্যাচ অপরাজিত থাকলো ফর্টিস। 

দিনের অন্য ম্যাচে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জাখোনগির কুরবোনবোয়েভের একমাত্র গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। 

টানা চতুর্থ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ফর্টিস। প্রতি আক্রমণে ৩৩ মিনিটে সুফল পায় তারা। ফরহাদ মনার লং পাস ধরে গায়ের সঙ্গে সেঁটে থাকা রফিকুলকে এড়িয়ে বক্সে ঢুকে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ডেভিড এফিগুয়ে। 

৫৬ মিনিটে হাস্যকর এক ভুল করে বসেন ফর্টিস গোলরক্ষক সারোয়ার হোসেন। ব্যাক পাস থেকে পাওয়া বলের নিয়ন্ত্রণ নিতে মাঝমাঠে চলে যান তিনি। জাহেদুল আলমের চার্জে বল হারানোর পর প্রতিপক্ষের শট হাত দিয়ে আটকে লালকার্ড দেখেন সারোয়ার। নিজের ভুল বুঝতে পেরে হতাশায় মুখ ঢাকেন তিনি। 

ফর্টিসের দশ জনের দলে পরিণত হওয়ার সুযোগ কাজে লাগিয়ে দশ মিনিট পর সমতায় ফেরে ফকিরেরপুল। মোহাম্মদ ফোফানার ক্রস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন বেন ইব্রাহিম। এই স্কোরলাইন ধরে রেখে টানা দুই হারের পর পয়েন্ট পায় ফকিরেরপুল। 

১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ফর্টিস আছে ষষ্ঠ স্থানে। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পুলিশ এফসি। ফকিরেরপুল ১০ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী