বাফুফের তদন্ত কমিটির মেয়াদ আবার বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৬:৫১আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৭:০৮

বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের আর্থিক অনিয়ম ও ফিফার অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটির মেয়াদ আবার বেড়েছে। সোমবার নবম সভার পর আরও ১৪ দিন সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। তবে এবার ৩০ জুলাইয়ের মধ্যে তদন্ত  রিপোর্ট জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও বাফুফের অন্যতম সহ সভাপতি কাজী নাবিল আহমেদ। 

তদন্ত কমিটির প্রধান ও বাফুফের অন্যতম সহ সভাপতি দীর্ঘ সভা শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেবো। সভাপতির কাছ থেকে অনুমোদন নিয়েছি। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু দুই থেকে তিনটা মিটিং হবে।’

বাফুফের তদন্ত কমিটির মেয়াদ ফের বাড়ার কারণ প্রসঙ্গে কমিটির প্রধান কাজী নাবিল বলেছেন, ‘ঈদের আগে আমি কোভিড আক্রান্ত হয়েছিলাম। এরপর ঈদের ছুটি এবং আমাদের সেক্রেটারি (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার) দেশের বাইরে ছিলেন। সব কিছু মিলিয়ে আমাদের একটু সময় লাগছে। তবে আশা করছি এবার আর সমস্যা হবে না। ৩০ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে পারবো।’ 

৩০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন নির্বাহী কমিটির কাছে হস্তান্তর করবে কমিটি। এরপর নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। 

সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাফুফের অনিয়ম নিয়ে তদন্ত করছে। সরকারের এই তদন্ত বাফুফের তদন্তের সঙ্গে সাংঘর্ষিক হবে কি না প্রশ্নে কাজী নাবিল বলেছেন, ‘আমরা তদন্ত করছি শুধু ফিফার রিপোর্টের ওপর। সরকারের তদন্তের বিষয় ভিন্ন। এখানে সমস্যা হওয়ার কিছু নেই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি