সৌদি লিগ ‘বাজার একেবারে বদলে দিয়েছে’: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ২২:০১আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৬:১৪

সৌদি আরবের ফুটবলকে বিশ্বের কাছে পরিচিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার দেখানো পথ ধরে ইউরোপ থেকে একে একে পাড়ি দিচ্ছেন তারকা ফুটবলাররা। সবশেষ ম্যানসিটির ট্রেবল জয়ী রিয়াদ মাহরেজ আল আহলিতে যোগ দিয়েছেন। দলটির কোচ পেপ গার্দিওলা তার গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে বললেন, সৌদি লিগ বাজার একেবারে বদলে দিয়েছে।

রোনালদোর পর সৌদি ক্লাবগুলো চুক্তি করেছে করিম বেনজেমা, রবার্তো ফিরমিনোর মতো বড় তারকাদের। শনিবার বায়ার্ন মিউনিখ নিশ্চিত করেছে, আল নাসরে যাচ্ছেন সাদিও মানে। আগের দিন মাহরেজ চুক্তি করেন আল আহলির সঙ্গে।

অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে সিটির প্রীতি ম্যাচের আগে সিউলে গার্দিওলা সাংবাদিকদের বলেন, ‘সৌদি লিগ বাজার একেবারে বদলে দিয়েছে। এক বছর আগে ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম খেলোয়াড় ছিল। সে যাওয়ার পর কেউই কল্পনা করেনি কত শীর্ষমানের, কত অসাধারণ খেলোয়াড় সৌদি লিগে যোগ দিতে যাচ্ছে। ভবিষ্যতে এটা আরও অনেক বেশি হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
আমরা শুধু অপেক্ষায় থাকতে পারি: ম্যানসিটি কোচ 
শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট হামের দিকে তাকিয়ে গার্দিওলা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের