এল ক্লাসিকোয় বার্সার কাছে হার রিয়ালের

স্পোর্টস ডেস্ক 
৩০ জুলাই ২০২৩, ১২:২৬আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১২:৩৪

সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে হলেও রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার এল ক্লাসিকো তার চরিত্র বদলায়নি একটুও। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচেও চিরাচরিত উত্তেজনা-উত্তাপ দেখা গেলো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। কিন্তু জয়টা হয়েছে নিখুঁত পারফর্মারদের। প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৩-০ তে বিধ্বস্ত করেছে বার্সা। 

টেক্সাসে কার্লো আনচেলত্তির দলের জন্য ব্যাপারটা দুর্ভাগ্যের বলতেই হবে। পাঁচবার গোলের কাছে গিয়েও তাদের শট গিয়ে আঘাত করেছে গোলপোস্টে। অথচ বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মাদ্রিদই। কিন্তু তাদের চেয়ে ফিনিশিংয়ে বেশি নিখুঁত হওয়াতে সাফল্য পেয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। ১৫ মিনিটে পেদ্রির পাস থেকে জাল কাঁপান দেম্বেলে। পাঁচ মিনিট বাদে রিয়ালের সুযোগ ছিল সমতা ফেরানোর। বার্সা ডিফেন্ডার বক্সে হ্যান্ডবল করলে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেয়েছিল। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়র করে বসেন মারাত্মক ভুল। বল সরাসরি মেরে বসেন ক্রসবারে! 

রিয়ালকে এই উডওয়ার্ক হতাশ করেছে বার বার। প্রথমার্ধেই আবার ভিনিসিয়ুসের বল প্রথম চেষ্টায় আঘাত করে ক্রসবারে। তার পর জুড বেলিংহাম গোলকিপারকে কাটিয়ে হেড করলে সেটিও আঘাত করে পোস্টে! বিরতির আগ মুহূর্তে আবার কড়া চ্যালেঞ্জকে ঘিরে উত্তেজনা ছড়ায় দুই শিবিরে। পরিস্থিতি অবনতি হওয়ার আগেই হাফটাইমের বাঁশিতে কেটে গেছে তা।

দ্বিতীয়ার্ধেও নিজেদের ভাগ্য ফেরাতে পারেনি রিয়াল। এই অর্ধে আবারও শট আঘাত করে ক্রসবারে। বদলি নামানোর কৌশলটা শেষ দিকে কাজে দেয় বার্সার। ৮৫ মিনিটে স্কোর ২-০ করে দেন বদলি হয়ে নামা ফেরমিন লোপেজ। তার পর ভিনিসিয়ুস আবার ব্যর্থ হলে স্টপেজ টাইমে স্কোর ৩-০ করে দেন ফেরান তোরেস।     

ম্যাচের পর বার্সা কোচ জাভি হার্নান্দেস স্বীকার করেছেন যে, ‘এই ফল ভিন্ন হলেও হতে পারতো। ম্যাচের ফল কিন্তু বিভ্রান্তি ছড়াবে। কারণ মাদ্রিদ অনেক সুযোগ পেয়েছে। ফলে আমাদের অতিআত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই। ফল হয়তো আমাদের পক্ষে। কিন্তু আহামরি কোনও পারফর্ম করিনি, উন্নতির অনেক কিছু আছে।’

/এফআইআর/    
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম