দুদকে হাজিরা দিয়ে যা বললেন বাফুফের কিরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ২১:৫৯আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২১:৫৯

গত ২৩ মে বাফুফের অন্যতম সদস্য মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছিল বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। আজ দুদকের ডাকে সেখানে গেলে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। পরবর্তীতে সংবাদ মাধ্যমের কাছে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কিরণ। 

দুদকে সাক্ষাৎ শেষে বুধবার বিকালে বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন কিরণ। সেখান থেকে ফিরে বলেছেন ‘একটি ক্লাব আমার বিপক্ষে অভিযোগ করেছিল সেই প্রেক্ষিতে আমাকে ডেকেছিল। দুদক যেহেতু ডেকেছে তাদের কাজে সহায়তা করতে গিয়েছি। ইনকাম ট্যাক্সে ২০২১ সাল পর্যন্ত আমার স্থাবর-অস্থাবর সকল কিছুর বিবরণী রয়েছে, যা তাদের কাছে আছে। এরপরও তদন্তের স্বার্থে আরও কোনেও ডকুমেন্টস লাগলে তা দিয়ে সহায়তা করবো বলেছি। এছাড়া ফুটবল ফেডারেশনের কোনও অর্থনৈতিক বিষয়ে আমার কোনও সংশ্লিষ্টা নেই। সেটাও তাদের জানিয়েছি।’

বেগম আনোয়ারা স্পোর্টিংয়ের দাবি, কিরণ ফুটবলের মাধ্যমে আয়কৃত প্রচুর অর্থ বিদেশে পাচার করছেন এবং সম্পদ গড়েছেন। এছাড়া ক্লাবটির কাছ থেকে দুই লক্ষ টাকা ঘুষও দাবি করা হয়েছিল!

নারী ফুটবল লিগে অংশ নেওয়া ক্লাবটির অভিযোগ সম্পর্কে কিরণ বলেছেন, ‘তারা নারী লিগ খেলতে চেয়েছিল। নারী লিগে খেলতে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেগুলো দেখে এফআইবি কমিটি। সেই কমিটির অনুমোদন তারা পায়নি। এখন এর সঙ্গে তো আমার সম্পৃক্ততা নেই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে