জয়ে লিগ শুরু আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ২০:৪২আপডেট : ১২ আগস্ট ২০২৩, ২১:০৩

নড়বড়ে লড়াইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে আর্সেনাল। শুরুর সপ্তাহে নটিংহাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়েছে গতবারের রানার্স আপরা।

এমিরেটস স্টেডিয়ামে গানাররা প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল। ২৬ মিনিটে শুরুর গোলটি করেছেন এনকেতিয়াহ। ৩২ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন সাকা। শেষ দিকে অবশ্য নটিংহামের আক্রমণের ঢেউ সামলাতে হয়েছে তাদের। আর্সেনাল তাতে ৮৩ মিনিটে একটি গোল হজম করলেও পরে আর সমস্যা হয়নি। তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে।

ম্যাচটা নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু হয়েছিল। ই-টিকেটিং সিস্টেমে ঝামেলা হওয়ায় নির্ধারিত সময়ে আগত দর্শকরা অবস্থান করছিলেন মাঠের বাইরে। ফলে ম্যাচ শুরু করতে বিলম্ব হয়েছে।

ম্যাচ শুরুর পর প্রথম দিকে পরিষ্কার সুযোগটি পেয়েছিল নটিংহাম। কিন্তু ওয়েলশ ফরোয়ার্ড ব্রেনান জনসন লক্ষ্যে রাখতে পারেননি তার শট। তার পর অবশ্য সফরকারীরা সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। তবে ৮৩ মিনিটে আওনিয়ির গোল ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছিল তাদের। প্রতিপক্ষ প্রতি আক্রমণে রোমাঞ্চ ছড়ালেও শেষ পর্যন্ত দৃঢ়তা দেখিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল।

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম