কুর্তোয়ার স্থান পূরণে কেপাকে দলে নিলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৩, ১৭:০৬আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৭:০৬

ইনজুরিতে দীর্ঘ সময়ের চোটে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের মূল গোলকিপার থিবো কুর্তোয়া। তার শূন্যস্থান পূরণে কেপা আরিজাবালাগাকে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোস। চেলসি থেকে শুধু এই মৌসুমের জন্য তাকে ধারে আনা হয়েছে। 

গত সপ্তাহে অনুশীলনের সময় এসিএল ছিঁড়ে যায় কুর্তোয়ার। তাতে করে কমপক্ষে সাত মাসের মতো মাঠের বাইরে থাকবেন বেলজিয়ান গোলকিপার। তার ফলে রিয়ালের সামনে ব্যাকআপ গোলকিপার হিসেবে থাকছেন শুধু আন্দ্রি লুনিন। শনিবার অ্যাথলেতিক ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশেও ছিলেন তিনি। 

২৮ বছর বয়সী কেপার এর আগেও অ্যাথলেতিক থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা ছিল। তখন সময়টা ছিল ২০১৮। কিন্তু কৌশলগত পরিকল্পনায় রিয়াল পরের বছর কুর্তোয়াকে দলে ভিড়িয়েছে। তার পর কুর্তোয়ার বদলি হয়েই কেপা চেলসিতে নাম লেখান রেকর্ড ৮৭.৭ মিলিয়ন ডলারে। 

স্ট্যামফোর্ড ব্রিজে ৫ বছর কাটালেও সময়টা কেপার জন্য কঠিন ছিল। প্রথম দুই মৌসুমে মূল গোলকিপার হিসেবে খেলেছেন। তার পর এডুয়ার্ড মেন্ডির কাছে জায়গা হারিয়েছেন। পুনরায় ২০২২-২৩ মৌসুমে নিজের স্থান ফিরে পান তিনি। গত সপ্তাহে ব্রাইটন থেকে নাম্বার ওয়ান গোলকিপার হিসেবে কেপার স্পেন সতীর্থ রবের্ত সানচেসকে দলে ভিড়িয়েছে চেলসি।   

/এফআইআর/     
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের