প্রথমবার বিশ্বকাপের ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৩, ১৭:১৭আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৭:৩৬

চরম নাটকীয়তায় শেষ হলো স্পেন-সুইডেনের মধ্যকার নারী ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল। সুইডেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে নাম লিখিয়েছে স্পেন।  

অকল্যান্ডে ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল এই ম্যাচ। দুই দল সব কিছু জমিয়ে রেখেছিল শেষ দশ মিনিট। ৮১ মিনিটে স্পেন একটি গোল দিয়ে এগিয়ে গেলেও ৮৮ মিনিটে সেটি শোধ দিয়েছিল সুইডেন। তখন মনে হচ্ছিল ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু নাটকীয়ভাবে সুইডিশদের সমতা ফেরানোর পরের মিনিটেই জয়সূচক গোল করে জয় নিয়ে মাঠ ছেড়েছে লা রোহারা। 

সুইডেন ব্যাক টু ব্যাক সেমিফাইনাল থেকে বিদায় নিলো। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগেই মূলত প্রাণ ফিরে পায় এই ম্যাচ। তার আগে সুযোগও সেভাবে পাওয়া যাচ্ছিল না। স্পেনকে দারুণ এক গোলে এগিয়ে দিয়েছেন ১৯ বছর বয়সী সালমা পারাল্লুয়েলো। ৮৯ মিনিটে সুইডেনকে সমতায় ফেরান রেবেকা। তাতেও অবশ্য লাভ হয়নি। তাদের গোলের পর পর অধিনায়ক ওলগা সুইডেনের জাল কাঁপালে উৎসবের আনন্দে মাতে স্পেন। 

রবিবার ফাইনালে স্পেন সহ-আয়োজক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে। 

/এফআইআর/             
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম