নেইমারকে নিয়ে আবেগঘন পোস্ট সাবেক সতীর্থের

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৩, ১১:০২আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১১:০২

একসঙ্গে ছয়টি মৌসুম একই ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন নেইমার ও মার্কো ভেরাত্তি। পিএসজি ছেড়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যোগ দিয়েছেন আল হিলালে। তার বিদায়ে আবেগঘন পোস্ট দিলেন ভেরাত্তি।

ইনস্টাগ্রামে এই ইতালিয়ান লিখেছেন, ‘তোমাকে শুধু এটুকু বলতে চাই একসঙ্গে এতগুলো বছর দারুণ কেটেছে। আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমার জীবনের নতুন অধ্যায়ে শুভকামনা জানাই। তুমি একজন বিশেষ মানুষ, আমার বন্ধু।’

২০১৭ সালে পিএসজিতে যোগ দেন নেইমার। প্যারিস ক্লাবে ছয় বছরের সম্পর্ক চুকিয়ে ফেললেন মঙ্গলবার। ১৭৩ ম্যাচ খেলে তার সাফল্য পাঁচটি লিগ ওয়ান ট্রফি। গোল করেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৮টি। 

সৌদি আরবে ব্রাজিলিয়ান তারকার অভিষেক হতে যাচ্ছে তিন দিন পরই। আগামী ১৯ আগস্ট আল ফেইহার মুখোমুখি হবে আল হিলাল।

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি