আল হিলালে যাওয়ার কারণ জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৩, ১২:৫৮আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৪:৪১

ক্রিস্টিয়ানো রোনালদোর পর সবচেয়ে বড় ট্রান্সফার ঘটিয়ে ফেললো সৌদি আরব। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমারকে যুক্ত করলো তারা। আল হিলালে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, এই সময়ে ৩০ কোটি ইউরোর বেশি বেতন পাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি তিনি। তবে অর্থ নয়, তাকে সৌদি আরবে আসার পেছনে উদ্বুদ্ধ করেছে বৈশ্বিক খেলোয়াড় হওয়ার আকাঙ্ক্ষা।

আগামী ১৯ আগস্ট আল হিলালের জার্সিতে অভিষেক হতে পারে নেইমারের। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ক্লাবটির সঙ্গে চুক্তি করেন তিনি। দলবদল সম্পন্ন হওয়ার পর তিনি ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার কারণ জানান, ‘আমি ইউরোপে অনেক অর্জন করেছি, বিশেষ সময়গুলো উপভোগ করেছি। কিন্তু আমি সবসময় একজন বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছিলাম এবং নতুন নতুন জায়গায় নতুন চ্যালেঞ্জ ও সুযোগের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছিলাম।’

সৌদি আরবে নতুন ইতিহাস গড়তে চান নেইমার ‘আমি নতুন ক্রীড়া ইতিহাস লিখতে চাই। সৌদি প্রো লিগে এই মুহূর্তে প্রাণবন্ত ও দারুণ সব খেলোয়াড় আছে। আমি শুনেছি এবং জানতে পেরেছি যে গত কয়েক বছরে সৌদি আরবে খেলা অনেক ব্রাজিলিয়ান খেলোয়াড়ের লম্বা তালিকায় যুক্ত হলাম। আমি বিশ্বাস করি এই জায়গা ঠিক আছে।’

ইউরোপিয়ান ফুটবলে ১০ বছর কাটিয়ে অসংখ্য সাফল্য পেয়েছেন, গোলও এসেছে। একই ধারাবাহিকতা সৌদি আরবেও থাকবে বিশ্বাস নেইমারের, ‘আল হিলাল চমৎকার ভক্তদের নিয়ে গড়া একটি বড় ক্লাব এবং এশিয়ার সেরা। এটাই আমাকে অনুভূতি দিয়েছে যে, এই ক্লাবে আসার সিদ্ধান্ত সঠিক। আমি জিততে ও গোল করতে ভালোবাসি। সৌদি আরবে আল হিলালের সঙ্গে একই কাজ করে যাওয়ার লক্ষ্য আমার।’

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম