ঈগলসের বিপক্ষে এগিয়ে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৩, ১৬:১৩ আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৬:১৫

এএফসি কাপের প্রিলিমিনারি পর্বে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে এক গোলে এগিয়ে আছে আবাহনী লিমিটেড। গ্রানাডার স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্টের দেওয়া একমাত্র গোলে আকাশি-নীল জার্সিধারীরা এগিয়ে থেকে ড্রেসিংরুমে গেছে।

সিলেট জেলা স্টেডিয়ামে কর্দমাক্ত মাঠে ম্যাচের শুরু থেকে আবাহনী আক্রমণে যায়। দলে নতুন দুই ব্রাজিলিয়ান নেই। তাদের ছাড়াই  অন্য ৬ বিদেশি নিয়ে খেলছে মারিও লেমসের দল।

ম্যাচ ঘড়ির ৫ মিনিটে মুজাফররভের একটি প্রচেষ্টা গোলকিপার হাত উঁচিয়ে গোল হতে দেননি। ১৫ মিনিটে আবারও মুজাফররভের বক্সের বাইরে থেকে জোরালো শট গোলকিপার ঝঁপিয়ে পড়ে রুখে দেন।

২০ মিনিটে আবাহনী গোলের দেখা পায়। ডেভিড ওজুকুর মাপা ক্রসে গ্রানাডিয়ান স্ট্রাইকার লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান। ৪৫ মিনিটে ওজুকু ডেভিডের শট ক্রস বারের ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়ানো যায়নি।

আবাহনী একাদশ: মাহফুজ হাসান প্রীতম, মোহাম্মদ হৃদয়, কর্নেলিয়াস, মুজাফররভ, ফয়সাল ফাহিম, ওকুজু ডেভিড, এমেকা, মাসুদ রানা, দেনিলো, মিলাদ সোলায়মানি ও রহমত মিয়া।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ