বাজে পরিস্থিতি সামলে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৩, ২২:৩৫আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ২২:৩৫

চেলসির মাঠে ১-১ গোলের ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করেছিল লিভারপুল। শনিবার প্রথম হোম ম্যাচ খেলতে নেমে বাজে পরিস্থিতির শিকার তারা। শুরুতেই গোল হজম করে, তারপর লাল কার্ডের কারণে আধঘণ্টারও বেশি সময় খেলতে হয়েছে একজন কম নিয়ে। তবু শেষ হাসি হেসেছে তারাই।

অ্যানফিল্ডে ৩-১ গোলে এএফসি বোর্নমাউথকে হারিয়েছে লিভারপুল। তৃতীয় মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে আন্তোয়ান সিমেনিও কাঁপান তাদের জাল। এরপর অফসাইডের বাঁশি বাজায় ২-০ গোলে এগিয়ে যাওয়া হয়নি বোর্নমাউথের।

বাজে শুরুর পরও ঘুরে দাঁড়ায় লিভারপুল। লুইস দিয়াজ ২৮তম মিনিটে অ্যাক্রোবেটিক ভলিতে সমতা ফেরান। ডমিনিক সোবোসলাই বক্সের মধ্যে পেনাল্টি আদায় করলে লিড নেওয়ার দায়িত্ব পান মোহাম্মদ সালাহ। কিন্তু মিশরীয় ফরোয়ার্ডের প্রথম শট ঠেকান বোর্নমাউথ গোলকিপার। তবে বল ফিরে এলে দ্বিতীয় শটে ২-১ করেন সালাহ। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮৭তম গোল করে স্টিভেন জেরার্ডকে পেছনে ফেলে লিভারপুলের পঞ্চম শীর্ষ গোলদাতা হন তিনি।

৩৬তম মিনিটের গোলে ২-১ এ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে অলরেডরা। দ্বিতীয়ার্ধেও তারা চাপে রেখেছিল প্রতিপক্ষকে এবং ডিওগো জোতার মাধ্যমে তৃতীয় গোল পায়। ৬২ মিনিটে হয় গোলটি। তার চার মিনিট আগে জো রোদওয়েলকে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ১০ জন নিয়ে খেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। 

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে