ডর্টমুন্ডের চেয়ে রিয়ালেই ১০ গুণ ভালো খেলোয়াড় বেলিংহাম

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৩, ১২:০৮আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১২:১২

ডর্টমুন্ডের চেয়ে রিয়াল মাদ্রিদে ১০ গুণ ভালো অবস্থায় আছেন বেলিংহ্যমা। কথাটা যে এমনি এমনি বলেননি, তার প্রমাণও দিচ্ছেন বার বার। লা লিগায় তার জোড়া গোলে সর্বশেষ আলমেরিয়াকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ।

বেলিংহাম ১০৩ মিলিয়ন ডলারে জার্মান ক্লাব থেকে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়ে দ্রুতই মানিয়ে নিয়েছেন। গত সপ্তাহে অ্যাথলেতিক ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে গোল করেছেন। তার পর পাওয়ার হর্স স্টেডিয়ামেও পেয়েছেন জোড়া গোল। তুলনা করে এই মিডফিল্ডার বলেছেন, ‘গত মৌসুমে ডর্টমুন্ডের চেয়ে এখন আমি ১০ গুণ ভালো খেলোয়াড়। তাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি। এখানকার মান অনেক উঁচু। বলা যায় আমার অবস্থা স্পঞ্জের মতো, সব কিছু শুষে নিচ্ছি।’  

শুরুতে অবশ্য তাদের স্তব্ধ করে দিয়েছিল আলমেরিয়া। তিন মিনিটেই রিয়ালের জাল কাঁপিয়ে দেন সের্জিও আরিবাস। ১৯তম মিনিটে রিয়ালকে সমতায় ফিরিয়েছেন বেলিংহাম। ঘণ্টা খানেকের মাথায় দারুণ এক হেডে দলকে এগিয়েও নিয়েছেন। তার পর তো ভিনিসিয়ুসের তৃতীয় গোলটি বানিয়ে দিয়ে অবদান রাখলেন জয়ে।

পিছিয়ে পড়েও এভাবে ঘুরে দাঁড়ানো রিয়াল মাদ্রিদের সহজাত বৈশিষ্ট্য। নতুন যোগ দেওয়া বেলিংহাম এই বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত সেই ছোটবেলা থেকে, ‘এরকম কামব্যাক ছোটবেলা থেকে টিভিতে দেখে এসেছি। মনে পড়ে একবার মনে হচ্ছিল তারা বোধহয় খেলায় ফিরতেই পারবে না। কিন্তু শেষ বেলায় তারা ঠিকই ফিরে আসে। আমি এখন নিজেই এর সাক্ষী। কখনো ভাবিনি ম্যাচটা হেরে যাবো। কারণ সতীর্থদের মুখে কোনও ধরনের আতঙ্ক দেখিনি।’

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের