বিশ্বকাপ ফাইনালে চুমুকাণ্ড: সমালোচনার মুখে স্পেন ফুটবল প্রধান

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ১০:৪৯আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১০:৪৯

মেয়েদের ফুটবল বিশ্বকাপে প্রথমবার শিরোপা তুলেছে স্পেন। কোথায় লা রোহাদের সাফল্য নিয়ে আলোচনা তুঙ্গে থাকার কথা, সেটি না হিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে এক চুমুকাণ্ডে!

ইংল্যান্ডকে ১-০ গোলে হারানোর পর পুরস্কার বিতরণী মঞ্চে এই কাণ্ডটি ঘটিয়েছেন স্পেন ফুটবল ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেস। পোডিয়ামে যাওয়ার পর জেনিফার হারমোসোকে ঠোঁটে চুমু দিয়ে বসেন তিনি। বিষয়টি যে হারমোসোর মোটেও পছন্দ হয়নি সেটি ইনস্টাগ্রাম লাইভে এসে তিনি জানিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘আমার এটা বিন্দুমাত্র পছন্দ হয়নি।’

স্প্যানিশ ফেডারেশনের এক মুখপাত্র অবশ্য এএফপিকে বলেছেন এই ধরনের ঘটনা এমন মুহূর্তে ঘটতেই পারে, ‘স্বতঃস্ফূর্ত উদযাপনের সময় এমনটা হতেই পারে। আর তারা দু’জন ভালো বন্ধু।’   

টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্কের জন্ম দিয়েছিল স্পেন। কোচ হোর্হে ভিলদার সঙ্গে তিক্ত সম্পর্ক ছিল খেলোয়াড়দের। তাতে শীর্ষ তারকাসহ ১৫ খেলোয়াড় প্রতিবাদ জানিয়ে জাতীয় দল থেকে সরেও দাঁড়ায়। বাকিরা কঠোর অবস্থান ধরে রাখলেও সেখান থেকে মাত্র তিনজন বিশ্বকাপে খেলার জন্য ফিরে আসে। এই সময়ে ভিলদার ঢাল হয়ে ছিলেন রুবিয়ালেস। কিন্তু ওই ১৫ জনের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য তখন ভীষণ সমালোচিত হয়েছে ফেডারেশন। 

    /এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়া-মিশর 
পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়া-মিশর 
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
বৈষম্যবিরোধী নেতার মামলায় আসামি আওয়ামী লীগের মৃত ৪ নেতাকর্মী
বৈষম্যবিরোধী নেতার মামলায় আসামি আওয়ামী লীগের মৃত ৪ নেতাকর্মী
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা