বিশ্ব রেকর্ড দাম পেলে আগেই এমবাপ্পেকে ছেড়ে দেবে পিএসজি

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ১৬:৪৯আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৬:৪৯

কিলিয়ান এমবাপ্পে চলতি মৌসুম শেষে প্যারিস সেন্ট জার্মেই ছাড়বেনই। ফরাসি চ্যাম্পিয়নরা বুঝে গেছে, তাকে আটকানো অসম্ভব। তবে বিনামূল্যে মানে ফ্রি ট্রান্সফারে যেন তাকে হারাতে না হয়, সেই বন্দোবস্ত করতে তৎপর ক্লাবের মালিক ও কর্মকর্তারা। স্প্যানিশ গণমাধ্যমের নতুন রিপোর্ট অনুযায়ী, বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফির প্রস্তাব পেলে গ্রীষ্মকালীন দলবদলের বাজার বন্ধ হওয়ার আগেই এমবাপ্পেকে ছেড়ে দেবে পিএসজি।

স্প্যানিশ আউটলেট এএস জানিয়েছে, লিগ ওয়ান চ্যাম্পিয়নরা তাদের সুপারস্টারকে ছেড়ে দিতে প্রস্তুত যদি কোনও ক্লাব ২৫ কোটি ইউরোর প্রস্তাব দেয়। আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাকে বিনামূল্যে হারাতে চায় না প্যারিস ক্লাব।

এমবাপ্পের এজেন্ট ও কাতার অফিসিয়ালদের মধ্যে ইতিবাচক আলোচনা শেষে দুই পক্ষই এই ব্যাপারে সম্মতি দিয়েছে।

এর আগে পিএসজির নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়ে মালিকপক্ষের রোষানলে পড়েন এমবাপ্পে। প্রাক-মৌসুমের দল থেকে তাকে বাদ দেওয়া হয়। প্রথম দলের সঙ্গে অনুশীলনও করতে দেওয়া হয়নি বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে। পরে এমবাপ্পে সামনের মৌসুমে চলে যাবেন শর্তে নতুন চুক্তি করলে তার ব্যাপারে নমনীয় হয় কর্তৃপক্ষ। 

২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোতে নেইমারকে কিনেছিল পিএসজি। এটাই এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি। সম্প্রতি ৯ কোটি ইউরোতে নেইমারকে আল হিলালের কাছে বিক্রি করেছে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী