আশা বাঁচিয়ে রেখেছে ইতালি

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৫

আগের ম্যাচে উত্তর মেসিডোনিয়ার সঙ্গে ড্র করে ইউরো বাছাইয়ে নিজেদের পথ কঠিন ফেলেছিল ইতালি। তার পর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আজ্জুরিরা। ইউক্রেনকে ২-১ গোলে হারিয়ে আশা এখনও বাঁচিয়ে রেখেছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অগ্রগামিতা পায় ১২ মিনিটেই। গোলটি করেন ডেভিড ফ্রাত্তেসি। ২৯ মিনিটে জোড়া গোলের দেখাও পান তিনি। প্রথমার্ধের ৪১ মিনিটে একটি গোল শোধ দেয় ইউক্রেন। গোলটি করেছেন আন্দ্রি ইয়ারমোলেনকো।

সফরকারী ইউক্রেন দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে হন্যে হয়ে গোলের খোঁজে ছিল। কিন্তু যেসব সুযোগ তৈরি করছিল তা মোটেও পরিপূর্ণ ছিল না। যা ইতালি সহজেই রুখে দিতে পেরেছে। শেষ দিকে বরং বেশ কিছু প্রচেষ্টা ব্লকড হওয়ার পর লোকাতেল্লি ইতালির আরেকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু সেটি ক্রসবারে লাগায় হতাশ হতে হয় তাদের।

এই স্কোরলাইনে লুসিয়ানো স্পালেত্তির অধীনে প্রথম জয়ের দেখা পেয়েছে ইতালি। সি গ্রুপের পয়েন্ট টেবিলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে তারা। এক ম্যাচ বেশি খেলা ইউক্রেনের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে তারা পিছিয়ে থাকায় তিনে নেমে গেছে। প্রীতি ম্যাচে স্কটল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারানো ইংল্যান্ড অবশ্য ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে।

 

/এফআইআর/  
সম্পর্কিত
ইউরোতে গোল্ডেন গ্লাভ জিতলেন কে?
ইউরোর মূল পর্বে ইতালি
টানা ১০ জয়ে ইউরো বাছাই শেষ করেছে পর্তুগাল
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি