আশা নিয়ে ভিয়েতনামে গেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৪

এএফসি অনূর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ২০১৭ ও ২০১৯ সালে সেরা আটে খেলেছে বাংলাদেশ। করোনাভাইরাসের কারণে ২০২১ সালের আসরটি মাঠে গড়ায়নি। ২০২৪ সালের মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের মূল পর্বের জন্য ২০ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্বের বাছাই শুরু হবে, সেখানে অংশ নিতে আজ সোমবার ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। 

গত এপ্রিলে সিঙ্গাপুরে বাংলাদেশ এই বাছাইয়ের প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথম পর্বের আট গ্রুপের চ্যাম্পিয়ন দল এবার দ্বিতীয় বাছাইয়ে দুই গ্রুপে খেলছে। দ্বিতীয় ধাপের বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। 

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল আগামী বছর ইন্দোনেশিয়ায় মূল পর্বে খেলবে। বাংলাদেশও টানা তৃতীয়বারের মতো মূল পর্বে জায়গা করে নিতে চাইছে। 

বাংলাদেশের অধিনায়ক রুমা আক্তার সরাসরি মূল পর্বে খেলার আশা জানিয়ে বলেছেন, ‘আমরা তিনটি ম্যাচই জিততে চাই। জিতে তৃতীয় রাউন্ডে (মূল পর্ব) খেলতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ 

অধিনায়ক রুমা আত্মবিশ্বাসী হলেও কোচ মাহবুবুর রহমান লিটু আবার সাবধানী, ‘গ্রুপের তিন দলই আমাদের চেয়ে র‌্যাঙ্কিং ও শক্তিমত্তায় এগিয়ে। আমরা নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলার চেষ্টা করবো।’

বাংলাদেশের প্রথম ম্যাচ স্বাগতিক ভিয়েতনামের সঙ্গে। সেই ম্যাচকে কোচ আলাদা দৃষ্টিতে দেখছেন, ‘যে কোনও টুর্নামেন্টে প্রথম ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভিয়েতনামের বিপক্ষে ভালো সূচনা করতে চাই। সেটা করতে পারলে টুর্নামেন্টে ইতিবাচক ফল আসতে পারে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম