সাত গোলের ম্যাচে ম্যানইউকে হারালো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০

প্রথমার্ধে চার মিনিটে দুই গোল করে বায়ার্ন মিউনিখ। তাতেই জয়ের ভিত যেন তৈরি হয়ে গিয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। আভাস দিয়েছিল তীব্র লড়াইয়ের। কিন্তু পারেনি জিততে। ইংলিশ ক্লাবকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করলো বায়ার্ন।

২৮ ও ৩২ মিনিটে লেরয় সানে ও সার্জ গিন্যাব্রির গোলে চোট জর্জর ইউনাইটেডের বিপক্ষে বায়ার্ন চালকের আসনে বসে। ৪৯তম মিনিটে রাসমুস হজলুন্ডের ডিফ্লেক্টেড প্রচেষ্টায় একটি গোল শোধ দেয় ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব। 

কিন্তু চার মিনিট পর আবার ব্যবধান দুই গোলে বেড়ে দাঁড়ায়। ক্রিস্টিয়ান এরিকসেনের হ্যান্ডবলে পেনাল্টি থেকে ৫৩ মিনিটে গোল করেন হ্যারি কেন। 

শেষ দিকে হয়েছে গোল পাল্টা গোলের খেলা। ৮৮তম মিনিটে কাসেমিরো খুব কাছ থেকে ম্যানইউর ব্যবধান কমিয়ে আনেন। বায়ার্নের বদলি খেলোয়াড় মাথিস তেল স্টপেজ টাইমে গোল করে ম্যানচেস্টার ক্লাবের ফেরার আশায় জল ঢালেন। তারপর কাসেমিরো হেড করে আরেকবার জাল কাঁপান। কিন্তু তা টানা তৃতীয় হার থেকে দলকে বাঁচাতে পারেনি।

আগের দুই ম্যাচে ব্রাইটন অ্যানড্ হোভ অ্যালবিওন এবং আর্সেনালের কাছে ৩-১ গোলে হেরেছিল। বায়ার্নের কাছে হারের পর লজ্জার রেকর্ড ফিরিয়ে আনলো তারা। ১৯৭৮ সালের ডিসেম্বরের পর প্রথমবার টানা তিন ম্যাচে তিনটি বা তার বেশি গোল খেলো ম্যানইউ।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী