ফিলিপাইনের কাছেও হেরে গেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২২

মেয়েদের ২০২৪ সালের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। স্বাগতিক ভিয়েতনামের পর আজ শুক্রবার ফিলিপাইনের বিপক্ষেও হার দেখেছে মাহবুবুর রহমান লিটুর দল। ফিলিপাইন ৩-১ গোলে বাংলাদেশকে হারের লজ্জা দিয়েছে।

হ্যানয়ের ন্যাশনাল ফুটবল ইয়ুথ সেন্টারে শুরুর দিকে দুই দলই একটি করে গোল করে নিজেদের অবস্থান পরিষ্কার করে। ৩ মিনিটে ফিলিপাইন এগিয়ে যায়। ইসাবেলা প্রিস্টনের ক্রসে গোলকিপার প্রতিহত করতে গিয়ে জালেই জড়িয়ে দেন। 

পরের মিনিটে বাংলাদেশ গোল শোধ দেয়। সাগরিকা বক্সে ঢুকে লং শটে গোলকিপারকে পরাস্ত করেন। গোলকিপার দৌড়ে গিয়েও বলের নাগাল পাননি।

৩২ মিনিটে ফিলিপাইন আবারও এগিয়ে যায়। মধ্যমাঠ থেকে লং পাসে নিনা ফাঁকায় পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে বাঁ পায়ে প্লেসিং করে দেন। এর আগে অবশ্য ফিলিপাইন পেনাল্টি থেকে গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু তাদের প্রচেষ্টা গোলকিপার ঝাঁপিয়ে পড়ে গোল হতে দেননি।

৪৪ মিনিটে নিনার জোরালো শট ক্রসবারে লেগে প্রতিহত হলে ব্যবধান বাড়েনি। বিরতির পর ফিলিপাইনের আধিপত্য বেশি ছিল। ৮১ মিনিটে তাদের একটি প্রচেষ্টা বারের নিচে লেগে গোল হয়নি।

যোগ করা সময়ের শেষ মিনিটে কর্নার থেকে হেডে জয়ের ব্যবধান বাড়িয়ে নেয় ফিলিপাইন। জেলেনা করেন তৃতীয় ও শেষ গোল।

টানা দুই ম্যাচ হেরে চূড়ান্ত পর্বে খেলার আশা অনেকটাই শেষ বাংলাদেশের মেয়েদের। ২৪ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী