জোড়া গোলে আর্সেনালকে হতাশ করলেন সন

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩০

লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুইবার লিড নিয়েছিল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরের রানার্সআপরা তবু তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। স্পার অধিনায়ক সন হিউং-মিন জোড়া গোল করে গানারদের হতাশ করেছেন।

রবিবার আর্সেনালের মাঠ থেকে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট নিয়ে আসতে পেরেছে টটেনহ্যাম। ২৬ মিনিটে তারা পিছিয়ে পড়ে। ক্রিস্টিয়ানো রোমেরোর আত্মঘাতী গোল এগিয়ে দেয় আর্সেনালকে। হাফটাইমের কিছুক্ষণ আগে সন সমতা ফেরান।

আরেকবার রোমেরোর ভুলে আর্সেনাল লিড পায়। আর্জেন্টাইন ডিফেন্ডার বক্সের মধ্যে ফাউল করেন। ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে গানারদের এগিয়ে দেন বুকায়ো সাকা।

পরের মিনিটে টটেনহ্যাম সমতা ফেরায়। আর্সেনালের বদলি খেলোয়াড় জর্জিনহোর ভুলে সন তার দ্বিতীয় গোল করেন। দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড হ্যাটট্রিকের সুযোগ বঞ্চিত হন। সাকাও গোলকিপারের কাছে বাধা পেয়ে আর্সেনালকে জেতাতে পারেননি।

স্টপেজ টাইমের ১০ মিনিটেও ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেনি কেউ। তাতে করে ড্র হয়। ছয় ম্যাচ শেষে দুই দলই ১৪টি করে পয়েন্ট পেয়েছে। গোলপার্থক্যে এগিয়ে থেকে চারে টটেনহ্যাম, তাদের পরে আর্সেনাল।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী