বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দলে চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০২

আগামী ১২ ও ১৭ অক্টোবর ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের রাউন্ড-১-এর খেলাতে অংশ নেবে বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপ। প্রথম ম্যাচটি হবে মালেতে, পরেরটি ঢাকায়। সেই লক্ষ্যে শুক্রবার লাল-সবুজ দলের আংশিক প্রাথমিক দলও ঘোষিত হয়েছে। ১৫ জনের মধ্যে তিন জনই নতুন।

জাতীয় দল কমিটির অনলাইন সভা শেষে দল ঘোষিত হয়েছে। সেখানে সভাপতিত্ব করেছেন কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

ডাক পাওয়া নতুন তিন জন খেলোয়াড় হলেন শেখ জামাল ক্লাবের শাকিল হোসেন, আজমপুরের জায়েদ আহমেদ ও আরমান ফয়সাল আকাশ। এছাড়া ফিরেছেন সাজ্জাদ হোসেন। অধিনায়ক জামাল ভূঁইয়া ৩ অক্টোবর আর্জেন্টিনা থেকে দেশে ফিরে ক্যাম্পে যোগ দেবেন। ২ অক্টোবর বসুন্ধরা কিংসের এএফসি কাপের খেলা রয়েছে। ফলে ৫ অক্টোবর ওই ক্লাবের খেলোয়াড়রা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। দলের সঙ্গে যোগ দিচ্ছেন একজন স্প্যানিশ ফিজিও।

হাভিয়ের কাবরেরা আপাতত ১৫ জন নিয়ে পুলিশ এফসির উত্তরার মাঠে অনুশীলন করবেন। আগামীকাল সন্ধ্যায় বাছাইকৃত ১৫ জন খেলোয়াড়কে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আপাতত আমরা ১৫ জন নিয়ে ক্যাম্প করবো। এএফসি কাপ শেষে বাকিদের দলে ডাকা হবে। আমরা ১০ অক্টোবর মালদ্বীপ যাবো। সেখানে ১২ অক্টোবর ম্যাচ।’

বাংলাদেশ দলে ডাক পাওয়া ১৫ জন

মিতুল মারমা, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, আলমগীর মোল্লা, রহমত মিয়া, মোহাম্মদ হৃদয়, জায়েদ আহমেদ, রবিউল হাসান, দীপক রায়, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, সাজ্জাদ হোসেন ও আরমান ফয়সাল আকাশ।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের