শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে মেসিহীন মিয়ামি 

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৩, ১৩:৩৩ আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৩:৫০

মেসির ইনজুরির ব্যাপকতা কত সেটা এখনও চেপে রেখেছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে তাকে ছাড়াই নিউ ইয়র্ক সিটির মুখোমুখি হয়েছিল তারা। মেসিহীন দলটা এই ম্যাচেও পরাজয়ের মুখে ছিল। কিন্তু অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে নাটকীয় এক গোলে হার এড়িয়েছে মিয়ামি। ম্যাচটা ড্র হয়েছে ১-১ গোলে।

ফোর্ট লডারডেলে বিরূপ আবহাওয়ায় ম্যাচটা শুরুও হয়েছে ৬০ মিনিট দেরিতে। মেসি খেলার মতো ফিট হতে না পারলেও গ্যালারিতে বসে ঠিকই ম্যাচ দেখেছেন।

বৃষ্টিতে দেরি করে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধটাও ছিল জমজমাট। তবে নিউ ইয়র্ক বেশি সুযোগ তৈরি করেও জাল কাঁপাতে পারেনি। দুই মিনিটের ব্যবধানে দুটি গোলের সুযোগ নষ্ট করেছেন মোন্সেফ বাকরার।

মিয়ামি গোলকিপার ড্রেক ক্যালেন্ডারকেও কৃতিত্ব দিতে হবে। বেশ কিছু সেভ করে ম্যাচে রাখেন দলকে। তবে ৭৭ মিনিটে জাল কাঁপাতে ভুল করেননি নিউ ইয়র্কের সান্তিয়াগো রদ্রিগেজ। 

তার পর শেষ দিকে যোগ হওয়া ৮ মিনিটে ম্যাচের ভাগ্য বদলে দেয় মিয়ামি। পঞ্চম মিনিটে কর্নার কিক থেকে হেড করে জাল কাঁপান টমাস আভিলস।    

ড্রয়ের পরও অবশ্য প্লে-অফ থেকে এখনও অনেক দূরে রয়েছে মিয়ামি। ইস্টার্ন কনফারেন্সে চূড়ান্ত প্লে-অফ স্থানে (নবম) থাকা মন্ট্রিয়লের সঙ্গে পয়েন্টের ব্যবধান চারে নামিয়ে এনেছে মিয়ামি। তাদের অবস্থান ১৩ নম্বরে। নিউ ইয়র্ক রয়েছে আট নম্বরে। 

/এফআইআর/
সম্পর্কিত
মেসি-সুয়ারেজ নৈপুণ্যে বড় জয় পেলো মায়ামি
আর্জেন্টিনাকে বিদায় জানানো মেসির সামনে এখন লক্ষ্য তিনটি
মেসির ম্যাচ ঘিরে বাণিজ্য, লাভের ভাগ পায়নি আফ্রিকার দল?
সর্বশেষ খবর
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?