৫ গোলের ম্যাচে ভারতের ওড়িশাকে হারালো বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৩, ২০:০৬আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২০:৪৪

আগে গোল করে ওড়িশা এফসি অন্যরকম বার্তা দিয়েছিল। কিন্তু এএফসি কাপে নিজেদের মাঠে শুরুতে গোল খেয়ে হতোদ্যম হয়নি বসুন্ধরা কিংস। আগ্রাসী ফুটবল খেলে গোল শোধ তো দিয়েছেই, ব্রাজিলিয়ানদের নৈপুণ্যে ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতেছে ৩-২ ব্যবধানে।

সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনাতে রাতের ম্যাচে ম্যাচ ঘড়ির ১৯ মিনিটে এগিয়ে যায় ওড়িশা। মাভিমিংথাঙ্গা জেরির সঙ্গে দেওয়া নেওয়া করে বক্সে বল বাড়ান লালডিনলিয়ানা। ডান প্রান্ত ধরে দ্রুতই কোনাকুনি শট নেন ওড়িশার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডিয়েগো মউরিসিও। জিকোর পরিবর্তে গোলপোস্টের নিচে থাকা গোলকিপার মেহেদী হাসান ঠেকাতে পারেননি সেই শট। 

প্রথমার্ধে চার মিনিটের ব্যবধানে দুবার গোল শোধ দেওয়ার দারুণ এক সুযোগ হারায় বসুন্ধরা। তবে ৩৯ মিনিটে গোল না পাওয়ার আক্ষেপ ঘুচে ফেলে স্বাগতিকরা। বাঁ প্রান্ত ধরে দারুণ দক্ষতায় টাচ লাইনের ওপর থেকে বক্সে চিপ করেন রবিনহো। এই ব্রাজিলিয়ানকে আটকাতে গোলরক্ষক অমরিন্দর সিংও চলে গিয়েছিলেন সেখানে, তাতে গোলপোস্ট হয়ে যায় ফাঁকা। ফাঁকা পোস্টে রবিনহোর চিপ ধরে হেডে বল জালে জড়ান আরেক ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা।

বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়িয়ে নেয় বসুন্ধরা। রাকিবের ক্রসে বক্সের ভেতর থেকে দোরিয়েল্তনের দারুণ হেড জড়িয়ে যায় জালে। তাতে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় দেশের অন্যতম সেরা দলটি।

বিরতির পর খেলা আরও জমে ওঠে। ৫৪ মিনিটে বসুন্ধরা এগিয়ে যায়। রবিনহোর পাসে দোরিয়েল্তন বক্সে ঢুকে গোলকিপারে দুই পায়ের ফাঁক দিয়ে জড়িয়ে দেন জালে। নাটমেগ করে গোল। একটু পরই ওড়িশার একটি প্রচেষ্টা সাইড বারে লাগলে ব্যবধান কমানো যায়নি।

৬৫ মিনিটে ওড়িশা ব্যবধান কমায়। জেরির জোরালো শটে কাঁপে জাল। বসুন্ধরার পরপর দুটি গোলের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। ৬৯ মিনিটে রবিনহোর শট সাইড বারে লেগে গোল হয়নি। ৬ মিনিট পর গফুরবেগের হেড ক্রস বারে লাগলে আবারও হতাশ হয় সমর্থকরা।

৮৫ মিনিটে ওড়িশার রয় কৃষ্ণার হেড ক্রস বারে লেগে প্রতিহত হলে সমতায় ফেরা হয়নি। শেষ পর্যন্ত এএফসি কাপে প্রথম ম্যাচ জিতে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজনের দল।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শক্তিশালী সাইবার নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
শক্তিশালী সাইবার নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
মা-তিন বোনকে হারিয়ে শিফাতের আহাজারি, ‘কাকে নিয়ে বাঁচবো?’
একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যামা-তিন বোনকে হারিয়ে শিফাতের আহাজারি, ‘কাকে নিয়ে বাঁচবো?’
‘ডিবির হেফাজতে’ মারা যাওয়া ছাত্রলীগ কর্মীর ভিডিও ভাইরাল, কী ঘটেছিল
‘ডিবির হেফাজতে’ মারা যাওয়া ছাত্রলীগ কর্মীর ভিডিও ভাইরাল, কী ঘটেছিল
চট্টগ্রামে দুই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ জনের মৃত্যু
চট্টগ্রামে দুই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের