এশিয়ান চ্যাম্পিয়নস লিগে আল হিলালের জয়ে নেইমারের প্রথম গোল

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৬আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৬

আগস্টে ৯০ মিলিয়ন ইউরোয় আল হিলালে যোগ দেওয়ার পর ৪ ম্যাচ খেলেছেন নেইমার। কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি যদিও। সৌদি ক্লাবটির হয়ে পঞ্চম ম্যাচে এসে গোলের খাতা খুলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার গোল করার দিনে এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ইরানের নাসাজি মাজান্দারানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আল হিলাল।

ম্যাচটা শুরু থেকেই ছিল ঘটনাবহুল। প্রথমার্ধের ৭ মিনিট বাকি থাকতে দশ জনের দলে পরিণত হয় দুই দল। হাতাহাতিতে জড়িয়ে আল হিলালের সালমান আল ফারাজ এবং নাসাজির আমির হুশমান্দ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

তার আগে আল হিলাল ১৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় সাবেক ফুলহাম স্ট্রাইকার আলেকসান্দার মিত্রভিচের হেডে। ৫৮ মিনিটে বাম পায়ের দর্শনীয় শটে জাল কাঁপান নেইমার। ইনজুরি টাইমে তারপর জয় সুনিশ্চিত করেন বদলি সালেহ আল সেহরি।

মহাদেশীয় টুর্নামেন্টের গ্রুপ পর্বে আল হিলালের এটা মৌসুমের প্রথম জয়। গত মাসে অবশ্য চারবারের চ্যাম্পিয়নরা নভোহরের সঙ্গে ড্র করেছিল। উজবেকিস্তান সুপার লিগের এই রানার্স আপ দলটি অবশ্য এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে অভিষেক করেছে। তারা হিলালের আগে মুম্বাই সিটিকে ৩-০ গোলে হারিয়েছে। গ্রুপ ‘ডি’ তে অবশ্য যৌথভাবে শীর্ষে আছে আল হিলাল ও নভোহর।   

 

/এফআইআর/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি