ধর্ষণ মামলায় আলভেসকে ক্ষতিপূরণের অর্থ দিয়ে সমালোচিত নেইমার

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪০

ঘটনাটি পুরনো। তখনও দানি আলভেসের ধর্ষণের অভিযোগটি প্রমাণিত হয়নি। ৯ আগস্ট স্প্যানিশ আদালতকে ক্ষতিপূরণ হিসেবে আলভেসের পক্ষে দেড়লাখ ইউরো দিয়েছেন নেইমার। পরে জানা গেছে, সেই অর্থ আলভেসের শাস্তি কমাতে সাহায্য করেছে। নেইমারের এমন ভূমিকায় তার সমালোচনা করেছেন ব্রাজিলের শীর্ষ রাজনীতিবিদরা।

ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার সাড়ে ৪ বছরের কারাদণ্ডাদেশ পেয়েছেন আলভেস। ব্রাজিলিয়ান আউটলেট ইউওএল- এর দেওয়া তথ্য মতে, আলভেসের পক্ষে নেইমারের দেওয়া অর্থ শাস্তি কমাতে যথেষ্ট প্রভাব রেখেছে। কারণ স্প্যানিশ আদালত ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ বছরের কারাদণ্ডাদেশ দিতে পারেন। সেই জায়গায় আলভেস পেয়েছেন সাড়ে চার বছরের সাজা। 

ধর্ষককে সহায়তা করতে নেইমারের বিতর্কিত ভূমিকায় সন্তুষ্ট হতে পারেননি তার দেশের রাজনীতিবিদরা। ব্রাজিলের মহিলা বিষয়ক মন্ত্রী সিদা গনকালভেস বলেছেন, শাস্তিটি কম হয়ে গেছে। ব্রাজিলের ওয়ার্কাস পার্টির প্রেসিডেন্ট গ্লেইসি হফম্যান তো নেইমারকে একহাত নিয়েছেন। তিনি ফুটবল এস্পানাকে বলেছেন, ‘ধর্ষক দানিয়েল আলভেসের শাস্তিটা অনুকরণীয়। এর থেকে শেখারও আছে যে- সমাজ যৌন হেনস্তাকারী ও নারী বিদ্বেষীদের সহ্য করে না। তবে সবচেয়ে অদ্ভুত বিষয়টি হচ্ছে সে নেইমারের কাছ থেকে যে অর্থ এনে ক্ষতিপূরণ দিয়েছে, শাস্তি কমিয়েছে। সেটা আসলে ভুক্তভোগীর কোনও সমস্যার সমাধান করবে না। এমনকি তার কোন যন্ত্রণাও কমাবে না।’

ব্রাজিল দলে আলভেসের দীর্ঘ দিনের সতীর্থ ছিলেন নেইমার। তাছাড়া বার্সেলোনা ও প্যারিস সেন্ত জার্মেইতেও এক সঙ্গে খেলেছেন তারা।       

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি