মেসির অনুপস্থিতিতে আরও বড় ধাক্কা খেলো মিয়ামি

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২৩, ১৬:১৭ আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৬:২৩

লিওনেল মেসি থাকলে আশা করা যেত। কিন্তু তার অনুপস্থিতিতে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। মেজর লিগ সকারে শিকাগো ফায়ারের সঙ্গে হেরে প্লে-অফ খেলার স্বপ্নে আরও বড় ধাক্কা খেয়েছে ইন্টার মিয়ামি। শিকাগোর কাছে বিধ্বস্ত হয়েছে ৪-১ গোলে।

ইনজুরিতে এই ম্যাচেও প্রাণভোমরা মেসি ছিলেন না। অথচ তাকে দেখার জন্য শিকাগোর শোলজার ফিল্ডে হাজির হয়েছিলেন ৬২ হাজার ১২৪ জন দর্শক। এত দর্শক উপস্থিতির দিনে আলো ছড়িয়েছেন শিকাগোর সাবেক লিভারপুল মিডফিল্ডার জেরদান শাকিরি। ৪৯ ও ৭৩ মিনিটে জোড়া গোল করেছেন তিনি। জোড়া গোলের দেখা পেয়েছেন মারেন হাইলি সেলাসিও। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে শুধু একটি গোল শোধ দিতে পেরেছে মিয়ামি।

৩ সেপ্টেম্বরের পর সাত ম্যাচে মাত্র একটিতে মেসিকে দেখা গেছে।বর্তমান যে অবস্থা তাতে মেসিকে খুব করে প্রয়োজন দলটির। ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে মিয়ামির অবস্থান ১৪তম। এখন প্লে অফের আশা বিন্দুমাত্র বাঁচিয়ে রাখতে বাকি তিন ম্যাচেই জয় প্রয়োজন তাদের।      

/এফআইআর/
সম্পর্কিত
মেসি-সুয়ারেজ নৈপুণ্যে বড় জয় পেলো মায়ামি
আর্জেন্টিনাকে বিদায় জানানো মেসির সামনে এখন লক্ষ্য তিনটি
মেসির ম্যাচ ঘিরে বাণিজ্য, লাভের ভাগ পায়নি আফ্রিকার দল?
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?