মেসি ফিরলেও শেষ রক্ষা হয়নি মিয়ামির

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৩, ০৯:৪০ আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৯:৫৩

যা ক্ষতি হওয়ার সেটা লিওনেল মেসির অনুপস্থিতিতেই হয়ে গিয়েছিল। ফলে আর্জেন্টাইন অধিনায়কের ফেরাও শেষ রক্ষা করতে পারেনি। সিনসিনাটির কাছে ১-০ গোলের হারে মেজর লিগ সকারের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে ইন্টার মিয়ামি।

এই পরাজয়ে ইস্টার্ন কনফারেন্সে ৩২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকায় ১৪ নম্বরেই থাকলো মিয়ামি। পরের দুই ম্যাচে পুরো ৬ পয়েন্ট পেলেও সেটি প্লে-অফের জন্য পর্যাপ্ত নয়।

মেসি ২০ সেপ্টেম্বরের পর খেলতে নেমেছিলেন। পায়ের ইনজুরিতে দুই সপ্তাহের মতো খেলতে পারেননি। তাকে ছাড়া খেলতে হয়েছে ৫টি ম্যাচ। এই ম্যাচে মেসির ফেরার প্রত্যাশা করা হলেও তিনি আর সেভাবে প্রভাব রাখতে পারেননি! ৫৫ মিনিটে বদলি হয়ে খেলতে নেমেও ভাগ্য পরিবর্তন করতে পারেননি তিনি।

বলের দখলে মিয়ামি ৬১.৬ শতাংশ এগিয়ে থাকলেও ১৬ শটের মধ্যে লক্ষ্যে থেকেছে মাত্র দুটি! প্রথমার্ধে ভাগ্যও সহায় ছিল না। তিনবার বল গিয়ে আঘাত করেছে পোস্টে। মেসি বদলি হয়ে নেমে দ্রুত ৫৯ মিনিটে একটি ফ্রি কিকও পেয়েছিলেন। কিন্তু তার শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত জাল কাঁপানোর মতো সামর্থ্য দেখায় সিনসিনাটি। ৭৮ মিনিটে জাল কাঁপিয়ে দেন আলভারো ব্যারেল। শেষ দিকে মেসি কিছু সুযোগ তৈরি করলেও হতাশাই সঙ্গী হয়েছে তার।

/এফআইআর/   
সম্পর্কিত
মেসি-সুয়ারেজ নৈপুণ্যে বড় জয় পেলো মায়ামি
আর্জেন্টিনাকে বিদায় জানানো মেসির সামনে এখন লক্ষ্য তিনটি
মেসির ম্যাচ ঘিরে বাণিজ্য, লাভের ভাগ পায়নি আফ্রিকার দল?
সর্বশেষ খবর
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?