১৬ বছর পর আবার আবাহনীর দায়িত্বে ক্রুসিয়ানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ অক্টোবর ২০২৩, ১৭:৫৯ আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৭:৫৯

অনেক দিন ধরেই আবাহনী লিমিটেডের কোচ হয়ে ডাগআউট সামলান পর্তুগিজ মারিও লেমস। এবার আসছে মৌসুমে আকাশী নীল শিবিরে আর তার জায়গা থাকছে না।  একসময়ে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির ওপর আবারও ভরসা রাখতে যাচ্ছে আবাহনী লিমিটেড।

২০০৭ সালে প্রথমবার আবাহনীর দায়িত্ব পালন করেছিলেন ক্রুসিয়ানি। এবার ১৬ বছর পর আবারও তাকে ধানমন্ডির দলটিতে দেখা যাবে। সবশেষ ক্রুসিয়ানি অবশ্য সাইফ স্পোর্টিংয়ের কোচ ছিলেন। 

শুধু কোচ নয়, ম্যানেজারও বদল করেছে আবাহনীর টিম ম্যানেজমেন্ট। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা সত্যজিত দাশ রুপুর জায়গায় ট্রেনার কাজী নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।  আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া নতুন ম্যানেজার নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'আমাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা ঠিকঠাক ভাবে পালন করতে চাই।'

মারিও লেমস বলেছেন, ‘আমাকে বলা হয়েছে আসছে মৌসুমে নতুন কোচ নেওয়া হবে। এখন কী আর করার। আমাকে নতুন করে দল খুঁজতে হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আর্সেনাল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ লিলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আর্সেনাল
নির্মাণাধীন ভবন ধসে প্রাণ গেলো দুই শ্রমিকের 
নির্মাণাধীন ভবন ধসে প্রাণ গেলো দুই শ্রমিকের 
ঘরের মাঠে ম্যানইউকে হারালো আতলেতিকো
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ঘরের মাঠে ম্যানইউকে হারালো আতলেতিকো
খড় খাইলো গরুর বাছুরে, মানুষ খুন করলো মানুষকে  
খড় খাইলো গরুর বাছুরে, মানুষ খুন করলো মানুষকে  
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না