বেলজিয়াম-সুইডেন ম্যাচ পরিত্যক্ত

ব্রাসেলসে বন্দুকধারীর হামলা, স্টেডিয়ামে দর্শকদের রুদ্ধশ্বাস আড়াই ঘণ্টা

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩, ১০:২৫আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১০:২৫

বেলজিয়ামের জাতীয় স্টেডিয়ামে ইউরো বাছাইপর্বের ম্যাচ কিকঅফের আগেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো রাজধানী ব্রাসেলসে। দুই সুইডিশ নাগরিকের ওপর গুলি চালিয়েছে একজন বন্দুকধারী। তবুও বেলজিয়াম ও সুইডেনের মধ্যে ৪৫ মিনিট খেলা হয়েছে। দেশের দুজন নাগরিককে হত্যার কথা জানতে পেরে সুইডেন খেলতে অপারগতা জানালে হাফটাইমে ম্যাচ পরিত্যক্ত হয়। নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামের ভেতরে থাকতে বলা হয় উপস্থিত ৩৫ হাজারের বেশি দর্শককে। রুদ্ধশ্বাস আড়াই ঘণ্টা পর মধ্যরাতে তাদের সরিয়ে নেওয়া হয়।

বন্দুক হামলার ঘটনাস্থল স্টেডিয়াম থেকে তিন কিলোমিটার দূরে। বন্দুকধারীকে এখনও আটক করা যায়নি। একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন বেলজিয়ান প্রধানমন্ত্রী।

নিজেদের মনোবল বাড়াতে কিং বাউদোইন স্টেডিয়ামের ভেতরে ভক্তরা ‘সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে’ বলে চিৎকার করতে থাকেন। দুই দলের হাজার হাজার সমর্থকরা ‘সুইডেন, সুইডেন’ স্লোগান দেয়।

বেলজিয়ান সকার ইউনিয়নের সিইও মানু লেরয় বলেন, কিকঅফের ১০ মিনিট আগে তিনি বুঝতে পারেন ব্রাসেলসে গুরুতর কিছু ঘটেছে।

সুইডেনের ফুটবল অ্যাসোসিয়েশন বলছে, বেলজিয়ান পুলিশ নিরাপত্তাজনিত কারণে তাদের সমর্থকদের স্টেডিয়ামের ভেতরে থাকতে বলেছে। বেশ কিছু বেলজিয়ান মিডিয়া জানায়, নিহত দুজনের গায়ে ছিল সুইডেন জাতীয় দলের জার্সি। সুইডিশ এফএ সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেছেন, ‘ব্রাসেলসে হামলায় নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা।’ বেলজিয়ান জাতীয় দলের অ্যাকাউন্ট থেকেও সমবেদনা প্রকাশ করা হয়।

এরই মধ্যে বেলজিয়াম আগামী বছরের ইউরোর মূল পর্ব নিশ্চিত করেছে। হাফটাইমে খেলা পরিত্যক্ত হওয়অর আগে স্কোর ছিল ১-১।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী