‘মালদ্বীপের বিপক্ষে এমন লড়াই প্রত্যাশিত ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ২১:৪৯আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২১:৪৯

হাভিয়ের কাবরেরার দলে বড় স্বস্তি। বিশ্বকাপ প্রাকবাছাইয়ে মালদ্বীপকে হারিয়ে বাছাইয়ের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তাই তো ম্যাচ শেষে নির্ভার মনে হলো স্প্যানিশ কোচকে। এমন লড়াই যে প্রত্যাশিত ছিল তা অকপটে বলতে দ্বিধা করেননি ৩৭ বছর বয়সী লাল-সবুজ দলের কোচ।

ফিফা র‌্যাংকিংয়ে ৩৪ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপকে হারিয়ে কাবরেরা ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘এমন লড়াই প্রত্যাশিত ছিল (মালদ্বীপের বিপক্ষে)। হাড্ডাহাড্ডি (সুপার হার্ড) লড়াই হয়েছে। শক্তিশালী একটা দলের বিপক্ষে খুবই আঁটসাঁট একটা ম্যাচ হলো। মানসম্পন্ন ফুটবল খেললাম আমরা, বিশেষ করে মাঝমাঠে ও আক্রমণভাগে। আগেই বলেছিলাম, যে কোনও সময়ের চেয়ে নিজেদের মধ্যে থাকতে হবে আমাদের এবং আমরা কী করতে সমর্থ।’

আগে গোল করে মালদ্বীপ আবার সমতায় ফিরতে সময় নেয়নি। তারপরও বাংলাদেশ দল হতোদ্যম হয়নি। কাবরেরা বলেছেন, ‘আমাদের শুরুটাও ভালো ছিল। কিন্তু মালদ্বীপের সামর্থ্য আছে, ভুল করলে তারা আপনাকে শাস্তি দেবে, সেটা দিলো। দ্বিতীয়ার্ধে আমাদের আত্মবিশ্বাসী থাকাটা গুরুত্বপূর্ণ ছিল। ছেলেরা আত্মবিশ্বাস নিয়ে, লড়াকু ফুটবল খেলেছে। পরস্পরকে সহযোগিতা করেছে, ত্যাগস্বীকার করেছে। সবার সম্মিলিত চেষ্টায় ইতিবাচক ফল এসেছে। এখন আমাদের সামনে গ্রুপ পর্বে খেলার সুযোগ।’

ম্যাচটার গুরুত্ব যে অনেক ছিল তা স্প্যানিশ কোচ মনে করিয়ে দিলেন, ‘খুবই ভালো লাগছে, মুক্তির স্বাদও আছে। আমরা জানতাম ম্যাচটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এর পেছনে অনেক পরিশ্রম আছে, এবং যদি আজ আমরা জিততে না পারতাম, তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় সমস্যা হতো। শেষ ছয়-সাতটা মাসে আমরা যে উন্নতি করেছি… যদি আমরা বাছাইয়ের পরের ধাপের ম্যাচগুলো খেলার সুযোগ মিস করতাম, এশিয়ান কাপ মিস করতাম, তাহলে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া ভেঙে পড়তো। তাই অবশ্যই রিলিফ অনুভব করছি।’ 

 /টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী