কিংবদন্তী রোনালদিনহোর সান্নিধ্যে জামাল-সাবিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ২২:৫৭আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২৩:০৫

ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদিনহো বিকালে ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। দিনের এক ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ২০০২ বিশ্বকাপজয়ী সদস্য।  এছাড়া রাতে হোটেলে অনুষ্ঠানের এক ফাঁকে বাংলাদেশ জাতীয় ফুটবল পুরুষ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া  ও নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন রোনালদিনহোর সঙ্গে দেখা করেছেন।

ছবিতে তার ডান পাশে হাস্যোজ্জ্বল অবস্থায় বসা দেখা গেছে জামালকে, বা পাশে  সাবিনা।

সাবিনা ব্রাজিলিয়ান লিজেন্ডের সঙ্গে মুহূর্তটুকু ধরে ফেসবুকে শেয়ারও করেছেন।  সেখানে লিখেছেন, 'রোনালদিনহো দা লিজেন্ড।'

এছাড়া জামাল আগেই সংবাদ মাধ্যমকে বলেছেন, 'অবশ্যই আমি আমার অন্যতম একজন আদর্শ খেলোয়াড়ের (রোনালদিনহো) সঙ্গে দেখা করবো। ২০০২ যখন প্রথমবার বিশ্বকাপ দেখি টিভিতে, তখন থেকেই তিনি আমার আদর্শ।’ হোটেলে অপ্রীতিকর ঘটনার জেরে রাতের অনুষ্ঠান বয়কট করেছেন আগত সাংবাদিকরা

এর আগে হোটেলে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রাতের অনুষ্ঠান বয়কট করেছেন সেখানে আগত সাংবাদিকরা। জানা গেছে, এই অনুষ্ঠানে কেউ আমন্ত্রণ পেয়েছেন, আবার কেউ পাননি। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে সাতটায় সাংবাদিকদের প্রবেশাধিকার দেওয়া হয়। পরে রাত আটটা নাগাদ মাইকে বলা হয় সাংবাদিকদের জন্য আসন নেই। তাদের পেছনে দাঁড়িয়ে থাকতে হবে। দশ মিনিট পর আবার একই কথা ঘোষণা করা হয়। এরপরেই সাংবাদিকরা এর প্রতিবাদ জানান।

একপর্যায়ে আয়োজকরা খানিকটা সুর বদলে ভুল হয়েছে স্বীকার করে অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করেন। তখনই সাংবাদিকরা একযোগে বয়কটের সিদ্ধান্ত নেয়। 

রাতেই ব্রাজিলিয়ান ৪৩ বছর বয়সী তারকা ফুটবলারের ১২ ঘণ্টা সফর শেষে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি