ব্রাজিলের কোচ হওয়ার পথে আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ১০:২৯আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১০:৪৪

গুঞ্জনটা চলমান ছিল বেশ কয়েকদিন ধরেই। ব্রাজিলে কোচ হয়ে ফেরার জন্য আলোচনা চলছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। স্প্যানিশ মিডিয়াগুলো দাবি করছে, কোচ হওয়ার পথে আলোচনা এরই মধ্যে সেরে ফেলেছেন তিনি। মৌখিকভাবে সম্মতিও দিয়ে ফেলেছেন।

রিয়াল মাদ্রিদ চ্যাাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর পরই আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে শুরু হয় আলোচনা। অথচ চুক্তি অনুযায়ী আরও এক বছর থাকার কথা এই অভিজ্ঞ ইতালিয়ান কোচের। সর্বশেষ কোপা দেল রেতে পরাজয়ের পর শোনা যাচ্ছে বিদায়টা আসন্ন। আনচেলত্তি নিজেও সেই কথা গোপন করেননি। 

স্প্যানিশ মিডিয়াগুলোর দাবি, জুনে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের আগে দায়িত্ব গ্রহণ করবেন আনচেলত্তি। সেটা ঘটবে ক্লাব বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে। 

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বাছাই পর্বে ঠিক স্বস্তিতে নেই। মার্চে আর্জেন্টিনার কাছে দলটির ৪-১ গোলে পরাজয়ের পর দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে তারা। পয়েন্ট টেবিলে এখন তারা চতুর্থস্থানে অবস্থান করছে। তার পর থেকেই হেড কোচ নেই সেলেসাওদের।   

ইএসপিএন জানিয়েছে, এখনও আনুষ্ঠানিক কোনও চুক্তি হয়নি। তবে সাম্প্রতিক আলোচনায় ব্যাপারটা সম্ভাবনার দিকেই এগিয়ে যাচ্ছে। 

আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সফল কোচদের একজন। জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুই মেয়াদে জিতেছেন দুটি লা লিগা শিরোপা। তবে চলতি মৌসুমটা ছিল হতাশার। 

/এফআইআর/ 
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী