মালদ্বীপকে হারিয়ে বড় অঙ্কের বোনাস পাচ্ছেন জামালরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১৭:৫৪আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৭:৫৫

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আগেই ঘোষণা দিয়েছিলেন, মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে জায়গা করে নিতে পারলেই বাংলাদেশ দলকে বোনাস দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী আজ শনিবার বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভায় বোনাসের অঙ্কও ঠিক করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

ভারতে সাফের সেমিফাইনালে খেলার জন্য ৫০ লাখ টাকা বোনাস দেওয়া হয়েছিল। এবার মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করায় ৬০ লাখ বোনাস পাচ্ছেন জামালরা। তাতে তিন মাসের মধ্যে জামাল ভূঁইয়ারা এক কোটি ১০ লাখ টাকা বোনাস পাচ্ছেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সভা শেষে বলেছেন, ‘এটা বিশ্ব ফুটবলের সংস্কৃতি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি। আমরা যাদের সঙ্গে খেলবো তারা আরও বেশি পেয়ে থাকে। আমরা টাকা জোগাড় করে বোনাস দেবো।’

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে বাংলাদেশ ৬ টি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ মেলবোর্নে ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে। চার দিনের ব্যবধানে ঢাকায় বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে।

বোনাস ঘোষণা করে বাফুফে ভবনে নিজ কক্ষে প্রবেশ করার কিছুক্ষণ পরই আবার সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন এই তিন ম্যাচে যদি কেউ স্পন্সর পৃষ্ঠপোষকতা করতে চায় তাহলে তাদের আমরা স্বাগত জানাই। কারও যদি কোনও পরিচিত কেউ থাকে বা আগ্রহী থাকে আমাদের জানাতে পারেন।’

এ সময় বোনাস চলমান রাখার প্রত্যয় ছিল সভাপতির কণ্ঠে,‌ ‘ফিলিস্তন, লেবাননের পক্ষে ভালো করলে অবশ্যই আরো বেশি বোনাস হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি