জয় দিয়ে ববি চার্লটনকে শেষ বিদায় জানিয়েছে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ১১:৩১আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১২:০৫

১৯৬৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রথম ইউরোপিয়ান কাপ তথা বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা জেতাতে অবদান ছিল ববি চার্লটনের। ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়েরও অন্যতম নায়ক ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই ক্লাবটির ইতিহাসের অন্যতম তারকার মৃত্যু রেড ডেভিলদের নাড়িয়ে দিয়েছে। প্রিমিয়ার লিগে তারা শোককে শক্তিতে পরিণত করে মাঠ ছেড়েছে ২-১ গোলের জয়ে। শেফিল্ড ইউনাইডেটকে হারিয়েছে তারা।

আবেগঘন মুহূর্তে কিংবদন্তিকে শেষবারের মতো বিদায় জানিয়েছে ম্যানইউ। চার্লটনের পরিবার জানিয়েছে, শনিবার ৮৬ বছর বয়সে শান্তিতে পরপারে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি।

কিংবদন্তির মৃত্যুতে শোক আর শ্রদ্ধা জানিয়েছে ফুটবল বিশ্বও। সাবেক ইউনাইটেড খেলোয়াড় ও ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম তো তাকে ‘জাতীয় বীর’ এর তকমা দিয়েছেন।   

১৯৫৮ সালে মিউনিখ বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া খেলোয়াড়দের একজন ছিলেন চার্লটন। ওই ঘটনার আট বছর পরই বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। তার পর ম্যানইউর হয়ে জেতেন ইউরোপিয়ান কাপ।  চার্লটন ইংল্যান্ডের হয়ে ১০৬টি ম্যাচ খেলেছেন। করেছেন ৪৯ গোল। যা ছিল তার সময়ের রেকর্ড!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি